নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মাটি খুঁড়ে উদ্ধার হল সদ্যজাত পুত্র সন্তানের মরদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রামেশ্বরপুর গ্রামে। খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ এসে দেহটিকে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনমাইল বটতলা এলাকায় একটি সরষে ক্ষেতে কয়েকটি শিয়াল মাটির গর্ত খুঁড়তে শুরু করে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসে এক চাষীর। কাছে গিয়ে তিনি মাটির নিচে মৃতদেহটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। যদিও শিশুটির পরিচয় জানা যায়নি।
এলাকার বাসিন্দা বৈশাখী দাস জানান ,'কাপড়ে মুড়ে বাচ্চাটাকে পুঁতে রাখা হয়েছিল। পাশের পাড়ায় সদ্যজাত একটি ছেলে শিশুর মৃত্যুর খবর ছিল। উদ্ধার হওয়া শিশুটিও ছেলে হওয়ায় অনেকেই সন্দেহ করছেন। তবে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না'।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের