নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ফের খেলার মাঝে হৃদরোগের আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা। খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রঞ্জি ট্রফিতে খেলা ক্রিকেটার। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও নিজের রাজ্য দলকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। মাত্র ৩৮ বছর বয়সে থেমে গেল কে লালরেমরুয়াতার জীবন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রিকেটে।
সূত্রের খবর , বৃহস্পতিবার আইজলে ম্যাচ খেলতে নেমেছিলেন লালরেমরুয়াতা। খেলা চলাকালীন তিনি আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন। বোঝা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। তড়িঘড়ি তাকে হাসপাতালে যাওয়া হয়। তবুও শেষরক্ষা হয়নি। কয়েকঘণ্টার মধ্যেই লালরেমরুয়াতা শেষ নিশ্বাস ত্যাগ করেন। মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে ক্রিকেটারের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে।
মিজোরাম ক্রিকেটের সঙ্গে বেশ কয়েকবছর ধরে যুক্ত লালরেমরুয়াতা। দু’বার রাজ্য দলের হয়ে রনজি ট্রফি খেলেছেন। সাতবার অংশ নিয়েছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। ক্রিকেটকে ভালোবাসতেন নিজের চেয়েও বেশি। মাঠের সঙ্গে তার সম্পর্ক ছিল অনেকটা গাছ আর মাটির মত। সেই মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের