নিজস্ব প্রতিনিধি , ওটাওয়া - পুরুষদের অনূর্ধ্ব-১৯ এক দিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্টিনাকে হারিয়েছে কানাডা। খুবই তুচ্ছ রান তাড়া করে ১০ উইকেটে জিতেছে তারা। কোনো সাধারণ জয়ে এই সাফল্যের মুখ দেখেনি কানাডা, বরং ক্রিকেট ইতিহাসে এক বিস্ময়কর কীর্তি ঘটিয়েছে। ৫ বলেই ৫০ ওভারের খেলা শেষ করে দিয়েছে কানাডা।
কানাডার বিরুদ্ধে প্রথম টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা। ব্যাট হাতে শুধু মাঠেই নামছিলেন, দলের হয়ে কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। মাত্র ১৯.৪ ওভারে ২৩ রানে অলআউট হয়ে যায় আর্জেন্টিনা। খাতা না খুলে আউট হন দলের ৭ ব্যাটার। কানাডার পেসার জগমনদীপ পাল একাই ৬ উইকেট নিয়েছেন। সাত ওভারে ৩টি মেডেন সহ মাত্র ৫ রান দিয়েছেন তিনি।
রান তাড়া করতে নেমেই বিরল কীর্তি ঘটিয়েছে কানাডা। ব্যাটে নেমেই ম্যাচ শেষ করে দিয়েছে আর্জেন্টিনা। ২৪ রানের লক্ষ্যে পৌঁছাতে মাত্র ৫টি বল খেলে কানাডার ওপেনাররা। প্রথম বলে ধরম প্যাটেল সিঙ্গেল নেওয়ায় স্ট্রাইকে আসেন অধিনায়ক যুবরাজ সামরা। এরপরের ৪ বলে বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ শেষ করেন তিনি। অতীতে কখনও ২৯৫ বল বাকি থাকতে কোনো দল একদিনের ম্যাচ জেতেনি। এই খেলা যুব এক দিনের আন্তর্জাতিকের তালিকায় না থাকায় রেকর্ড নথিভুক্ত হয়নি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের