নিজস্ব প্রতিনিধি , মুম্বই - কলকাতা যা পারেনি তা সত্যিই করে দেখিয়েছে হায়দরাবাদ, মুম্বই। রাজকীয়ভাবে লিওনেল মেসিকে বরণ করে নিয়েছে দুই শহর। রবি সন্ধ্যায় মেসির আগমনে যেন অন্যরূপ পেল ওয়াংখেড়ে স্টেডিয়াম। যেখানে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর সহ প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে দেখা হয়েছে লিওর। মুম্বইয়ে কলকাতা বিশৃঙ্খলার একফোঁটা আঁচ পায়নি লিও মেসি। সুস্থভাবে সঠিক পরিকল্পনায় রাজার মত ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিরাজ করলেন ফুটবল যাদুকর। গোটা অনুষ্ঠানটি অসাধারণ পরিকল্পনার সঙ্গে আয়োজন করায় মুম্বই পুলিশকে ধন্যবাদ জানালেন সমর্থকরা।
মুম্বাইয়ের রাস্তায় দাঁড়িয়ে পুলিশের সামনে তাদের উদ্দেশ্যে গলা ফাটালেন ভক্তরা। মেসিকে দেখতে পেয়ে তারা এতটাই উচ্ছ্বসিত যেন সাক্ষাৎ ভগবান দর্শন করেছেন। হ্যাঁ , ফুটবল যাদুকর তিনি বটেই। আর্জেন্টিনা , ইন্টার মায়ামির জার্সি গায়ে ভর্তি সমর্থকরা , 'মুম্বই পুলিশ মুম্বই পুলিশ' , স্লোগান দিয়ে চিৎকার করছেন। সামনেই দাঁড়িয়ে এক পুলিশ কর্মী। লিও অনুরাগীদের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে সবটা গ্রহণ করলেন। এক স্বপ্নের পরিকল্পনা বাস্তবায়িত করতে দরকার তাদেরই। সঠিকভাবে ভাবনা চিন্তা করলে যে কিছুই অসম্ভব নয় তা বুঝিয়ে দিল মুম্বই পুলিশ।
রবিবার ক্রিকেটের ভগবান ও ফুটবল জাদুকরের মিলনে আলোকিত গোটা ওয়াংখেড়ে স্টেডিয়াম। ইভেন্টের শুরুতে অল স্টার্স বনাম মিত্র স্টার্সের ম্যাচে সুনীল ছেত্রী হেডে গোল করে উত্তেজনা বাড়ান। পেনাল্টি নিয়ে জালে বল জড়িয়ে দিলেন লিও। দুই তারকার কুশল বিনিময় পালার সাক্ষী থাকলেন সকলে। সারা স্টেডিয়ামজুড়ে শুধুই মেসিধ্বনি। দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে , তাদের দিকে বল মেরে সকলকে আরও চাগিয়ে দিলেন আর্জেন্টাইন তারকা।
মেসির হাতে নিজের নামাঙ্কিত জার্সি উপহার দিলেন সচিন তেন্ডুলকর। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার স্মারক বল মাস্টার ব্লাস্টারের হাতে তুলে দিলেন লিও। সুনীল ছেত্রীকেও আর্জেন্টিনার একটি জার্সি তুলে দিয়েছেন লিও মেসি। নিমেষের মধ্যে সুতোয় গাঁথা হল ক্রিকেট-ফুটবল। পাশেই ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডে পল। পরিকল্পিত আয়োজনের সঙ্গে মেসিকে কিভাবে স্বাগত জানাতে হয় তা বুঝিয়ে কলকাতাকে শিক্ষা দিল মুম্বই।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের