নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মায়ের মৃত্যুর পর চক্ষুদান নিয়ে তুমুল বিতর্ক। আসলে চক্ষুদান নয় , বিক্রির অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘৃণ্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে গুণধর সমাজকর্মী ছেলেসহ পরিবারের আরও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার কোতোয়ালি থানা এলাকায়।
সূত্রের খবর , রবিবার সকালে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত সেনপুর শ্যামনগর পাড়ার বাসিন্দা রাবেয়া বিবির। মৃত্যুর পর মায়ের চোখ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল গুণধর পুত্র আমির চাঁদ শেখের বিরুদ্ধে। আমির চাঁদ পেশায় শিক্ষক। এছাড়া বিভিন্ন সমাজ সচেতনতামূলক কাজেও তিনি এগিয়ে আসেন।
স্থানীয়দের অভিযোগ , চিকিৎসক সহ স্বেচ্ছাসেবী সংগঠনের একটি দল এসে বৃদ্ধার কর্নিয়া সংগ্রহ করে নিয়ে যায়। তবে তারা নাকি কোনো সঠিক পেপার দেখাতে পারেননি।
স্থানীয়রা আরও দাবি করেছেন , পরিবারের পক্ষ থেকে জানানো হয় ওই বৃদ্ধা মৃত্যুর আগে কর্নিয়া দান করে গিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে উপযুক্ত প্রমাণ দেখাতে পারেনি তারা। এরই পরিপ্রেক্ষিতে তাঁরা কর্নিয়া চুরির অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ওই বৃদ্ধার দুই ছেলে, দুই কন্যা ও এক পুত্রবধূকে পুলিশ গ্রেফতার করে। সোমবার তাদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আমির চাঁদ।
ঘটনা প্রসঙ্গে আমির চাঁদ শেখের বক্তব্য , "আমি এমন কোনো কাজ করিনি। আমাকে সম্পূর্ণভাবে ফাঁসানো হচ্ছে। পাড়ার কয়েকজন মহিলা রয়েছে যারা আমার ওপর ষড়যন্ত্র চালাচ্ছে। আমার চাকরিতে নজর দেওয়া হয়েছে। হিংসা থেকে আমার চাকরি খেয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। সঠিক তদন্ত করলেই আসল সত্য বেরিয়ে আসবে।"
শান্তিপুর মরমির সম্পাদক স্বপন মজুমদার জানিয়েছেন , "দুই জোড়া কর্নিয়া সংগ্রহ করা হয়েছে। আমরা সেটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এবার তারা কাগজপত্র রেখে এক কপি আমাদের হাতে দেবে। আসলে একটাই কর্নিয়া এইভাবে বিক্রি করা যায়না। কেউ কিনতেও পারেনা। বিষয়টা হচ্ছে ৬ ঘণ্টা পর আর কর্নিয়ার কোনো গুরুত্ব থাকেনা। সেটা আই ব্যাংকে পাঠিয়ে দিতে হয়। আই ব্যাংকে তারপর প্রতিস্থাপন করে। কিভাবে অভিযোগ করলেই তো হয়না। বিষয়গুলি জানতে হয়। এবার হাসপাতালের কাছ থেকে যতক্ষণ না আমরা এক কপি পাচ্ছি আমরা আসল বিষয়টা। জানতে পারব না।"
প্রাক্তন পুলিশকর্তা বিকাশ চট্টোপাধ্যায় এই গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করেছেন৷ তিনি বলেন , "চক্ষুদান মহৎ কাজ৷ স্থানীয় মানুষ যদি এরকম বোকার মতো কাজ করেন তা অত্যন্ত দুঃখজনক৷ পুলিশের এই গ্রেফতারির কোনও কারণ নেই। এটি বেআইনি গ্রেফতারি। অভিযোগের ভিত্তিতে পুলিশের অবশ্যই ভেরিফিকেশন করা দরকার ছিল।"
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের