নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - আমেরিকা ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইর। মধ্যপ্রাচ্যে জ্বলছে যুদ্ধের আগুন। দুবাইয়েও হামলা চালানো হয়েছে। এই হামলায় আটকে রয়েছেন বহু খ্যাতনামীরা। এমতাবস্থায় যুদ্ধের আঁচ এসে পড়ল ফুটবল বিশ্বে। আমেরিকায় ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে ইরান।
সূত্রের খবর , ইরান ফুটবল ফেডারেশনের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে বিশ্বকাপ থেকে নাম তুলে নেওয়ার কথা। যদিও চূড়ান্ত ঘোষণা হয়নি। তবে ইরানের এক ফুটবল কর্তার মতে , তারা আমেরিকায় গেলে নিরাপদ নয়। তাই বিশ্বকাপ খেলার বিষয়ে তারা ভাবনা চিন্তা করেই মাঠে নামবে।
ইরানের ফুটবল কর্তাজানিয়েছেন , "সবটাই আমেরিকার আক্রমণের জেরে হয়েছে। আয়াতোল্লা খামেনেইর মারা গেছেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমেরিকায় খেলাটা নিরাপদ নয়। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফুটবল কর্তারাই।"
আগামী ১১ ই জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। যার আয়োজক দেশ হিসেবে রয়েছে আমেরিকা , কানাডা , মেক্সিকো। বিশ্বকাপে গ্রুপ জি-তে ইরানের সঙ্গে রয়েছে বেলজিয়াম, ইজিপ্ট, নিউজিল্যান্ড। কিছু দিন আগে ‘এল মেনচো’কে হত্যার প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মেক্সিকো। আবার জানুয়ারিতে সেন্ট্রাল মেক্সিকোর গুয়ানাজুয়াটো ফুটবল ম্যাচ চলাকালীন বন্দুকবাজ হামলা চালিয়েছিল। ওই মাসেই মেক্সিকোর এস্তাদিও অ্যাকরন স্টেডিয়ামের কাছে উদ্ধার হয়েছিল ৪৫৬ ব্যাগ দেহাংশ। তাই তাদের বিশ্বকাপ আয়োজন নিয়েও প্রশ্ন থাকছে।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের