নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মধ্যরাতে স্টিয়ারিং হাতে বেপরোয়া ড্রাইভিং। বিরাট দুর্ঘটনার কবলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জ্যাকব মার্টিন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার হয়েছেন তিনি। ঘটনায় শোরগোল পরে গিয়েছে ক্রিকেট মহলে। ভারতীয় দলের জার্সিতে দুই বছর খেলেছেন গুজরাতের এই ব্যাটার।
সূত্রের খবর , স্বাধীনতা দিবসের দিন রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়েছেন জ্যাকব। রাত আড়াইটে নাগাদ অ্যাকোটার পুনীতনগর এলাকায় দ্রুতগতিতে গাড়ি চালাতে গিয়ে পাশের পার্কিং লটে গিয়ে ধাক্কা মারেন মার্টিন। তাঁর নিজের বিলাসবহুল গাড়ি-সহ আরও তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা ছুটে এসে মদ্যপ অবস্থায় প্রাক্তন ওই ক্রিকেটারকে উদ্ধার করেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
এরপর পুলিশ প্রাথমিক পরীক্ষার পর বুঝতে পারেন জ্যাকব মদ্যপ অবস্থায় ছিলেন। তখনই তাকে গ্রেফতার করা হয়। এর আগেও একাধিক অভিযোগ রয়েছে ক্রিকেটারের বিরুদ্ধে। পায়রাকে গুলি করার অভিযোগে হাজতবাস হয়েছিল তার।
উল্লেখ্য , ১৯৯৯-২০০১ পর্যন্ত ভারতের হয়ে ১০টা ওয়ানডে খেলেন। সব মিলিয়ে ২২ গড়ে ১৫৮ রান করেন। এর মধ্যে ২০০০ সালে ওয়াকাতে পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস রয়েছে তার দখলে। ৯ হাজারের বেশি রান রয়েছে তার ঘরোয়া ক্রিকেটে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের