নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - ১১ দিনে টেস্ট সিরিজ হারের পর ইংল্যান্ডের মদ্যপান বিতর্ক ছিল তুঙ্গে। ছুটি কাটাতে গিয়ে নাকি অতিরিক্ত মদ্যপানের জেরেই ছন্দ হারিয়েছিলেন সকলে। তবে সেসব বিতর্ক উড়িয়ে দিয়ে মেলবোর্নে ২ দিনেই জয়ী হলে ব্রিটিশ শিবির। হোয়াইট ওয়াশ হওয়া থেকে বাঁচল বেন টোকসরা। ৪ উইকেটে জয়ী হল সফরকারী ইংল্যান্ড। দারুণ বোলিংয়ের সুবাদে ম্যান অফ দি ম্যাচের পুরস্কার জিতেছেন জস টাং।
প্রথম দিনেই ২০ উইকেট পড়ে যাওয়ায় দ্বিতীয় ইনিংস শুরু হয় অস্ট্রেলিয়ার। তবে দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এক ওভার খেলতে নেমেছিলেন স্কট বোল্যান্ড ও ট্রাভিস হেড। একটি চার মারেন বোল্যান্ড। দ্বিতীয় দিনের শুরুতে ৬ রানেই সাজঘরে ফেরেন তিনি। অন্যদিকে , ভাল ব্যাটিং করছিলেন হেড। তবে ওয়েদারার্ল্ড , লাবুসেন জলদি সাজঘরে ফেরেন। পরের দিকের ব্যাটাররা কেউই রান তুলতে পারেননি। হেড ৪৬ রানে আউট হন। ২৪ রানে নট আউট থাকেন স্মিথ। ৪ উইকেট নেন ব্রাইডন কার্স। ৩ টি নেন বেন স্টোকস। ২ টি করে উইকেট নেন জস টাং।
ইংল্যান্ডকে ১৭৫ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। জবাবে রান তাড়া করতে নেমে জ্যাক ক্রলি ৩৭ , বেন ডাকেট ৩৪ করে দলের ভীত গড়ে দেন। ব্রাইডন কার্স ৬ রানেই ফেরেন। জেকব বেথেল ৪০ করেন। জো রুট ১৫ , হ্যারি ব্রুক ১৮ রানে আউট হন। ছোটো ছোটো রানেই লক্ষ্যে পৌঁছায় ইংল্যান্ড। মিচেল স্টার্ক , রিচার্ডসন , স্কট বোল্যান্ড ২ টি করে উইকেট নেন।
মেলবোর্নে ‘বক্সিং ডে’ টেস্টের প্রথম দিন ৯৪,১৯৯ জন দর্শকে ভরে গিয়েছিল দর্শকাশন। অ্যাশেজের ইতিহাসে কোনও টেস্টে একদিন এত দর্শক খেলা দেখতে আসেননি। সেই রেকর্ড দর্শকের সামনে দাপট দেখালেন দু’দলের বোলারেরা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৫ উইকেট নেন জস টাং। ট্রাভিস হেড ১২ , ওয়েদারার্ল্ড ১৩ করেন। লাবুসেন , স্মিথ দুজনেই ব্যর্থ। এরপর খোয়াজা , ক্যারি একটু ছন্দে ফিরলেও তাতে কাজের কাজ হয়নি। মাইকেল নাসের ৩৫ রান করেন। এককথায় বিপক্ষ বোলারদের সামনে সেট হতেই পারেনি অস্ট্রেলিয়া।
এরপর পাল্টা আক্রমণ ছিল স্টার্কদের। পেসারদের আক্রমণে গুটিয়ে ছিল ইংল্যান্ড। শুরুর সব ব্যাটাররা ব্যর্থ। এমনকি জো রুট ১৫ বলেও খাতা না খুলে সাজঘরে ফিরেছেন। হ্যারি ব্রুক ৪১ , বেন স্টোকস ১৬ , গাস আটকিনসন ২৮ করেন। এছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। মাইকেল নাসের সর্বাধিক ৪ টি , স্কট বোল্যান্ড ৩ টি ও মিচেল স্টার্ক সর্বাধিক ২ টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে অস্ট্রেলিয়ার। নাইট ওয়াচম্যান হিসেবে বোল্যান্ডকে নামায় ঘরোয়া শিবির। প্রথম দিনের শেষে ৬ টি বলই খেলেছিলেন তিনি।
১৫ বছর পর ফের অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড। ৫৪৬৮ দিন পর ১৮ টেস্ট শেষে জয়ে পেল ব্রিটিশ শিবির।অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে তারা শেষ জিতেছিল ২০১০-১১ সফরে সিডনিতে। শুধু টেস্ট নয়, সিরিজও জিতেছিল ইংল্যান্ড। সেই সিরিজেই মেলবোর্নে এসেছিল জয়। ১৫ বছর পর সেই মেলবোর্নেই হল লজ্জামুক্তি। পরের তিন অস্ট্রেলিয়া সফরে ১৫ টেস্টের মধ্যে ১৩ টি হারে ইংল্যান্ড।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের