নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - ইংল্যান্ডকে নাজেহাল করে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। বাকি দুই ম্যাচ নিয়মরক্ষার। তবে মেলবোর্নে অস্ট্রেলিয়াকে বাঘে পেয়েও পরে নিজেরাই দুরমুশ হয়ে গেল প্রথম ইনিংসে। ১৫২ রানে ইংল্যান্ডকে অলআউট করে নিজেরাই গুটিয়ে গেল ১১০ রানে। প্রথম দিনের শেষেই দ্বিতীয় ইনিংস শুরু হল অস্ট্রেলিয়ার।
মেলবোর্নে ‘বক্সিং ডে’ টেস্টের প্রথম দিন ৯৪,১৯৯ জন দর্শকে ভরে গিয়েছিল দর্শকাশন। অ্যাশেজের ইতিহাসে কোনও টেস্টে একদিন এত দর্শক খেলা দেখতে আসেননি। সেই রেকর্ড দর্শকের সামনে দাপট দেখালেন দু’দলের বোলারেরা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৫ উইকেট নেন জস টাঙ। ট্রাভিস হেড ১২ , ওয়েদারার্ল্ড ১৩ করেন। লাবুসেন , স্মিথ দুজনেই ব্যর্থ। এরপর খোয়াজা , ক্যারি একটু ছন্দে ফিরলেও তাতে কাজের কাজ হয়নি। মাইকেল নাসের ৩৫ রান করেন। এককথায় বিপক্ষ বোলারদের সামনে সেট হতেই পারেনি অস্ট্রেলিয়া।
এরপর পাল্টা আক্রমণ ছিল স্টার্কদের। পেসারদের আক্রমণে গুটিয়ে ছিল ইংল্যান্ড। শুরুর সব ব্যাটাররা ব্যর্থ। এমনকি জো রুট ১৫ বলেও খাতা না খুলে সাজঘরে ফিরেছেন। হ্যারি ব্রুক ৪১ , বেন স্টোকস ১৬ , গাস আটকিনসন ২৮ করেন। এছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। মাইকেল নাসের সর্বাধিক ৪ টি , স্কট বোল্যান্ড ৩ টি ও মিচেল স্টার্ক সর্বাধিক ২ টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে অস্ট্রেলিয়ার। নাইট ওয়াচম্যান হিসেবে বোল্যান্ডকে নামানো হয়েছে। ১ ওভারে ৪ রান অস্ট্রেলিয়ার। ৬ টি বলই খেলেন অজি পেসার। অপরপ্রান্তে রয়েছেন ট্রাভিস হেড।
অস্ট্রেলিয়া -
জ্যাক ওয়েদারার্ল্ড , ২. ট্রাভিস হেড, ৩ মার্নাস লাবুসেন, ৪ স্টিভেন স্মিথ (অধিনায়ক), ৫ উসমান খোয়াজা, ৬ অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ৭ ক্যামেরন গ্রিন, ৮ মাইকেল নেসার, ৯ মিচেল স্টার্ক, ১০ ঝাই রিচার্ডসন, ১১ স্কট বোল্যান্ড।
ইংল্যান্ড ও
১ জ্যাক ক্রাউলি, ২ বেন ডাকেট, ৩ জ্যাকব বেথেল, ৪ জো রুট, ৫ হ্যারি ব্রুক, ৬ বেন স্টোকস (অধিনায়ক), ৭ জেমি স্মিথ (উইকেটরক্ষক), ৮ উইল জ্যাকস, ৯ গাস অ্যাটকিনসন, ১০ ব্রাইডন কার্স, ১১ জশ টং।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের