নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপ ফাইনাল ঘিরে নতুন নজির গড়তে চলেছে ফিফা। স্পেন ও আর্জেন্টিনার মহারণে শুধু ফুটবল নয়, সমান গুরুত্ব পাচ্ছে বিনোদনও। প্রথমবার ফাইনালের মাঝবিরতিতে আয়োজন করা হয়েছে বিশাল সঙ্গীতানুষ্ঠানের। তার জেরেই বিশ্বকাপ ইতিহাসের দীর্ঘতম হাফটাইম দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। গোটা আয়োজন ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।
সোমবার নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার পরই শুরু হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকদের দাবি, প্রায় ১১ মিনিট ধরে চলবে এই পরিবেশনা। মঞ্চে দেখা যেতে পারে ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার এবং বিটিএসের মতো আন্তর্জাতিক তারকাদের। অনুষ্ঠানের জন্য মাঠের মাঝখানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হবে। পরে সেটি দ্রুত সরিয়ে খেলা ফের শুরু করা হবে। এই পুরো প্রক্রিয়ার জন্য বিরতির সময় ২৫ মিনিট পর্যন্ত গড়াতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও প্রাথমিকভাবে প্রায় ২০ মিনিটের হাফটাইমের কথা জানানো হয়েছিল। দীর্ঘ বিরতির কারণে ফুটবলারদের শারীরিক প্রস্তুতি নিয়েও আলোচনা শুরু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এতক্ষণ খেলা বন্ধ থাকলে দ্বিতীয়ার্ধের আগে খেলোয়াড়দের নতুন করে ওয়ার্ম-আপ করতে হতে পারে। উল্লেখ্য, ফুটবলের নিয়ম নির্ধারণকারী সংস্থা আইএফএবি সাধারণত ১৫ মিনিটের বেশি হাফটাইমের অনুমতি দেয় না। তবে গত বছর একই স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপ ফাইনালেও বিশেষ অনুষ্ঠানের কারণে বিরতি ২৪ মিনিটে পৌঁছেছিল। এবারও সেই পথেই হাঁটছে ফিফা।
ফাইনালের আগে থাকছে আরও একাধিক আকর্ষণ। ভারতীয় সময় রাত ১১টায় শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান। সেখানে জাতীয় সংগীত পরিবেশন করবেন জেনিফার হাডসন। উপস্থিত থাকার কথা টম ক্রুজ, লরা পাউসিনি, রব্বি উইলিয়ামস ও জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডেরও। এরপর ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে বিশ্বকাপ ফাইনাল। আয়োজকদের মতে, এটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়। খেলা, সঙ্গীত, বিনোদনের এক অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকবে গোটা বিশ্ব। ফিফার এই নতুন উদ্যোগ ভবিষ্যতের বড় টুর্নামেন্টগুলির জন্যও নতুন দিশা দেখাতে পারে বলে মনে করছেন অনেকে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের