নিজস্ব প্রতিনিধি , কলকাতা - লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে হুলুস্থুল কাণ্ডের শেষ নেই। সেই মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত শতিদ্রু দত্তের জামিন হয়েছে। এবার নতুন শোরগোল। মেসির কলকাতা সফরের দিন যুবভারতীতে আয়োজিত প্রদর্শনী ম্যাচের রেফারিদের এবং ম্যাচ কমিশনারকে শাস্তি দিল আইএফএ।
মোহনবাগান ও ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচের রেফারি রোহন দাশগুপ্তকে এক বছর নির্বাসিত করেছে আইএফএর শৃঙ্খলারক্ষা কমিটি। অনুমতি না নিয়ে ম্যাচ খেলানোয় চরম শাস্তি হয়েছে তার। এছাড়া আরও কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে। ওই ম্যাচের তিন সহকারী রেফারি দেবদত্ত মন্ডল, নীলরতন সরকার এবং দেবব্রত নস্কর , অপরূপ চক্রবর্তীকে ছ’মাস নির্বাসিত করা হয়েছে। শাস্তি চলাকালীন তাঁরা আইএফএ পরিচালিত কোনও ম্যাচের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।
মঙ্গলবার তাদের আইএফএ দফতরে তলব করা হয়। যেখানে নীলরতন ছাড়া সকলেই হাজিরা দেন।শুনানিতে অভিযুক্তেরা নিজের দোষ স্বীকার করে নেন। আগামী সপ্তাহের বুধবার হাজিরা দেন নীলরতন ও অপরূপ। ঘটনা প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, "আইএফএ অননুমোদিত কোনও ম্যাচ খেলাতে পারেন না রেফারিরা। তাছাড়া কোনও অনুমতি না নিয়েই ম্যাচ খেলিয়েছেন অভিযুক্তেরা। সিআরএকেও জানানো হয়নি। তাই নিয়ম অনুযায়ী শাস্তি হয়েছে।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের