6a323e0d55fc5_Gallery_1781677321468
জুন ১৭, ২০২৬ দুপুর ১১:৫৮ IST

মেসির হ্যাটট্রিকে উড়ল আলজেরিয়া! বিশ্বকাপ শুরুতেই শক্তির বার্তা আর্জেন্টিনার

নিউজ ডেস্ক - বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজেদের শক্তির পরিচয় দিল আর্জেন্টিনা। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দাপুটে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল লিয়োনেল স্কালোনির দল। ম্যাচের একমাত্র নায়ক লিয়োনেল মেসি। ৩৯ বছর বয়সি অধিনায়ক একাই ৩ গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। দীর্ঘদিনের চোট-উদ্বেগকে পিছনে ফেলে মাঠে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে আর্জেন্টিনা।

ম্যাচের প্রথম কয়েক মিনিট ছিল অত্যন্ত ব্যস্ত। দুই দলই আক্রমণে ওঠার চেষ্টা করছিল ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকেও বারবার সিদ্ধান্ত নিতে হয়। আর্জেন্টিনা শুরুতে বলের উপর পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারলেও ধীরে ধীরে মাঝমাঠ নিজেদের দখলে নিয়ে নেয়। আলজেরিয়া প্রথম দিকে চাপ সৃষ্টি করলেও মেসিকে ঘিরে কার্যকর পরিকল্পনা দেখা যায়নি তাদের রক্ষণে। সেই সুযোগই কাজে লাগান আর্জেন্টাইন অধিনায়ক। ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। গোলরক্ষক লুকা জিদান বল স্পর্শ করলেও রুখতে পারেননি।

প্রথম গোলের পর আর্জেন্টিনার খেলার ছন্দ আরও বাড়তে থাকে। ছোট ছোট পাস, দ্রুত মুভমেন্ট ও বল ছাড়ার গতি দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় তারা। মেসি কখনও মাঝমাঠে নেমে খেলা গড়েছেন, কখনও আবার আক্রমণের শেষভাগে উঠে গিয়ে প্রতিপক্ষের রক্ষণকে সমস্যায় ফেলেছেন। অন্যদিকে গোল শোধের চেষ্টা করলেও প্রথমার্ধে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি আলজেরিয়া।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর লক্ষ্যে আক্রমণে পরিবর্তন আনেন স্কালোনি। নতুন স্ট্রাইকারদের নামিয়ে মেসির উপর চাপ কমানোর চেষ্টা করেন তিনি। সেই সিদ্ধান্তই ফল দেয়। ৬০ মিনিটে একটি আক্রমণের সূচনা করেছিলেন মেসিই। পরে ফিরতি বল পেয়ে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ২-০ এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচ কার্যত তাদের নিয়ন্ত্রণে চলে আসে।আলজেরিয়া তখন ম্যাচে ফেরার চেষ্টা করছিল। কিন্তু রক্ষণে বারবার ফাঁকা জায়গা ছেড়ে দিচ্ছিল তারা। সেই সুযোগ কাজে লাগিয়ে ৭৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর নিখুঁত বাঁ পায়ের শটের সামনে অসহায় দেখায় আলজেরিয়ার গোলরক্ষককে।

বিশ্বকাপের মঞ্চে এটিই মেসির প্রথম হ্যাটট্রিক। গোলের পরই তাঁকে তুলে নেন স্কালোনি, কারণ ম্যাচের ফল তখন অনেকটাই নিশ্চিত। ম্যাচ শেষে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন মেসি। বিশ্বকাপের আগে তাঁর ফিটনেস ও ম্যাচ খেলার সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। কিন্তু প্রথম ম্যাচেই ৩ গোল করে সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি। বয়স বাড়লেও খেলার বুদ্ধি, পজিশনিং ও ফিনিশিংয়ে যে তিনি এখনও সেরাদের একজন, সেটাও আরও এক বার প্রমাণিত হয়েছে।

অন্যদিকে আলজেরিয়ার জন্য এই ম্যাচে ইতিবাচক দিক খুব কম। প্রথম দিকে লড়াই করলেও আর্জেন্টিনার আক্রমণের ধার সামলাতে পারেনি তারা। গোলরক্ষক লুকা জিদান কয়েকটি ভালো সেভ করলেও শেষ পর্যন্ত ৩ বার বল তুলতে হয়েছে জাল থেকে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই আর্জেন্টিনা বুঝিয়ে দিল, শিরোপা ধরে রাখার লক্ষ্যে তারা কতটা প্রস্তুত। আর মেসিও জানিয়ে দিলেন, বড় মঞ্চে তাঁর জাদু এখনও ফুরিয়ে যায়নি।

আরও পড়ুন

সংশয়ে গম্ভীরের ভবিষ্যৎ! শ্রীলঙ্কা সিরিজেই হতে পারে ভাগ্য পরীক্ষা
আগস্ট ০৪, ২০২৬

টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা

ছিটকে গেলেন বুমরাহ! শ্রীলঙ্কা সফরের আগে নতুন চিন্তায় টিম ইন্ডিয়া
আগস্ট ০৩, ২০২৬

চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির

লড়াই এখনও শেষ হয়নি! ব্রিজভূষণ মুক্তি পেতেই ঘোষণা বিনেশ ফোগতের
আগস্ট ০৩, ২০২৬

আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত

গ্লাসগো থেকে আহমেদাবাদ! শতবর্ষের কমনওয়েলথের দায়িত্ব ভারতের হাতে
আগস্ট ০৩, ২০২৬

সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত

অলিম্পিক্সে সোনা জয়ীর পাশে দাঁড়াল না দেশ! নাদিমের ব্যর্থতায় কাঠগড়ায় পাকিস্তান
আগস্ট ০৩, ২০২৬

কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা

কমনওয়েলথ টেবল টেনিসে ভারতের সোনার ঝড়! এশিয়াডের আগে বঙ্গ তারকাদের নজরকাড়া সাফল্য
আগস্ট ০৩, ২০২৬

৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও

লভলিনার প্রতিবাদে কাজ! ভারতের বিকৃত মানচিত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ
আগস্ট ০৩, ২০২৬

আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট

২০০৮-এ সাইনা, ২০২৬-এ তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন মুকুট ভারতের
আগস্ট ০২, ২০২৬

১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে

রেস্তোরাঁর ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! মেজাজ হারালেন অলিম্পিক পদকজয়ী লভলিনা
আগস্ট ০২, ২০২৬

উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া

আন্তর্জাতিক মঞ্চে রুপো, তবু অনিশ্চিত বঙ্গকন্যা অনামিকার কমনওয়েলথ স্বপ্ন! অর্থের অভাবে চিন্তায় পরিবার
আগস্ট ০২, ২০২৬

এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা

বক্সারদের দাপটে ইতিহাস ভারতের! একদিনে এল ৮ সোনা, বাজিমাত ৭ জনের
আগস্ট ০২, ২০২৬

রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি

জুডোয় ভারতের দুরন্ত দাপট! ২ সোনার পর রুপো জিতলেন ইয়ামিনী
আগস্ট ০১, ২০২৬

একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো

বক্সিংয়ে জোড়া সোনা ভারতের! প্রীতি-জ্যাসমিনের দাপটে কমনওয়েলথে উচ্ছ্বাস
আগস্ট ০১, ২০২৬

রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত

বাবা ছিলেন সাইকেল মেকানিক! দারিদ্র্য পেরিয়ে গ্লাসগোয় সোনা জিতলেন অস্মিতা
আগস্ট ০১, ২০২৬

শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার

বাঙালি অস্মিতার সোনার ইতিহাস! জুডোয় প্রথমবার চ্যাম্পিয়ন ভারত
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের