নিজস্ব প্রতিনিধি, বুয়েনস আইরেস: ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ফের একবার আলোচনার কেন্দ্রে লিয়োনেল মেসি। ৩৮ বছর বয়সি আর্জেন্টাইন মহাতারকা টুর্নামেন্টে খেলছেন ঠিকই, কিন্তু বিশ্বকাপের পর তাঁর আন্তর্জাতিক ভবিষ্যৎ কী হবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে আর্জেন্টিনা শিবিরের প্রথম অনুশীলনে চোটের কারণে আলাদা করে প্রস্তুতি নিতে দেখা যায় মেসিকে। তবে তাঁর অবসর নিয়ে তৈরি হওয়া সমস্ত জল্পনার মাঝেই স্পষ্ট বার্তা দিলেন জাতীয় দলের কোচ লিয়োনেল স্কালোনি।
বর্তমান বিশ্বকাপকে অনেকেই মেসির শেষ বড় আন্তর্জাতিক আসর হিসেবে দেখছেন। বয়সের কারণে পরবর্তী বিশ্বকাপে তাঁর অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠছে। সেই আবহেই এক সাক্ষাৎকারে স্কালোনি জানিয়ে দেন, মেসির ভবিষ্যৎ নিয়ে কোনও তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছনোর কারণ নেই। তাঁর মতে, আর্জেন্টিনা অধিনায়ক যতদিন নিজেকে প্রস্তুত মনে করবেন, ততদিন দেশের হয়ে খেলতে পারবেন। কোচের বক্তব্য, এত সাফল্য, ট্রফি, ব্যক্তিগত রেকর্ড অর্জনের পরেও মেসির মধ্যে জয়ের ক্ষুধা ও ফুটবলের প্রতি আবেগ এতটুকু কমেনি। সেই কারণেই এখনও তিনি সর্বোচ্চ পর্যায়ে নিজেকে ধরে রাখতে সক্ষম হচ্ছেন।
অন্যদিকে, বিশ্বকাপের দীর্ঘ সূচি মাথায় রেখে মেসির শারীরিক ধকল কীভাবে সামলানো হবে, তা নিয়েও মুখ খুলেছেন স্কালোনি। তিনি জানান, দলের তরফে কোনও সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হবে না। মেসির শারীরিক অবস্থা, ম্যাচের গুরুত্ব, পরিস্থিতি বিচার করেই সব পরিকল্পনা করা হবে। এদিকে কানসাসে আর্জেন্টিনার প্রথম প্রস্তুতি শিবিরে হ্যামস্ট্রিং ও পেশির ক্লান্তিজনিত সমস্যার কারণে মূল দলের বাইরে আলাদা করে অনুশীলন করতে দেখা যায় মেসিকে।
জানা গেছে, ২৪ মে-র পর থেকে প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলায় তাঁকে বাড়তি সতর্কতার সঙ্গে প্রস্তুত করা হচ্ছে। দলের ফিজিয়োথেরাপিস্টদের তত্ত্বাবধানে বিশেষ কর্মসূচি চলছে তাঁর জন্য। চোটে ভোগা আরও কয়েকজন ফুটবলারও এদিন পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেননি। যদিও তাঁদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলে জানিয়েছে দলীয় সূত্র।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কালোনি বলেন, “মেসির মতো ফুটবলারকে নিয়ে ভবিষ্যদ্বাণী করা কঠিন। ও যতদিন উপভোগ করবে, ততদিন খেলতে পারবে। আমরা সবাই জানি ওর সামর্থ্য কী। এত কিছু জয়ের পরেও ওর মধ্যে নতুন কিছু অর্জনের তাগিদ সবসময় কাজ করে। দলের স্বার্থে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমরা ওর সঙ্গে আলোচনা করি। মেসি বছরের পর বছর দেশের জন্য অসাধারণ অবদান রেখেছে। তাই ওকে ঘিরে প্রতিটি সিদ্ধান্তই পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই নেওয়া হবে।”
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের