69c9423921cd1_Gallery_1774797226238
মার্চ ২৯, ২০২৬ রাত ১০:১২ IST

মগরাহাটে এবার ‘হায়দারাবাদ মডেলের’ হাসপাতাল! পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রচারে আম জনতা উন্নয়ন পার্টি

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - আসন্ন বিধানসভা নির্বাচনের রণক্ষেত্রে নামার আগে জোরকদমে প্রচার শুরু করলেন আম জনতা উন্নয়ন পার্টির মনোনীত প্রার্থী মাওলানা আবু সিদ্দিক লস্কর। নিজের নির্বাচনী প্রতীক ‘বাঁশি’ নিয়ে এদিন মগরাহাট এলাকায় জনসংযোগে নামেন তিনি। তাঁকে ঘিরে স্থানীয় কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা চোখে পড়ে। সবমিলিয়ে, ভোটের আগে এই জনপদে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আম জনতা উন্নয়ন দলের পক্ষ থেকে এবার ১৪২ নম্বর আসনে নতুন মুখ মাওলানা আবু সিদ্দিককে লড়াইয়ের টিকিট দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি মানুষের ঘরে ঘরে গিয়ে নিজের বার্তা তুলে ধরছেন। প্রার্থীর দাবি, আমজনতার সমর্থনেই তিনি এই দায়িত্ব পেয়েছেন। তাঁর আগমনে মগরাহাটের অলিগলিতে পরিবর্তনের হাওয়া বইছে বলে মনে করছেন তিনি।

দলীয় নেতৃত্বের কথায়, এতদিন এই এলাকা থেকে বহু প্রতিনিধি উঠে এলেও সাধারণ মানুষের প্রকৃত উন্নয়ন হয়নি। এবার শুধু অর্থনৈতিক বা সামাজিক নয়, বরং শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর আমূল সংস্কারের ওপর জোর দেওয়া হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে মৃত্যু এবং দালাল চক্রের দৌরাত্ম্য রুখতে এখানে বড় শিল্প গড়ে তোলাই প্রধান লক্ষ্য। গ্রামের বেহাল রাস্তাঘাট সারিয়ে আধুনিক পরিবহণ ব্যবস্থা তৈরির আশ্বাস দিয়েছেন প্রার্থী।

প্রচারপর্বে তিনি আরও উল্লেখ করেন, জয়ী হলে হায়দরাবাদ মডেলের অনুকরণে উন্নত হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও কলেজ গড়ে তোলা হবে। এদিন আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন, মানুষের সাড়া দেখে তিনি আশাবাদী যে উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী হবেন। পাশাপাশি তাঁর বক্তব্য, দলের শীর্ষ নেতৃত্বও এই কেন্দ্রে সাফল্য নিয়ে যথেষ্ট প্রত্যয়ী এবং শেষ মুহূর্ত পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই চালানো হবে। বর্তমান শাসকদলের প্রার্থীকে কটাক্ষ করে তিনি উল্লেখ করেন, ওই প্রার্থী এলাকার বাসিন্দা নন, কিন্তু তিনি এই মাটির সন্তান। ক্ষমতায় এলে সমস্ত অনিয়ম বন্ধ করার প্রতিশ্রুতিও দেন।

মাওলানা আবু সিদ্দিক লস্কর বলেন, 'বিধায়ক হুমায়ুন কবির আমাকে বেছে নিয়েছেন। জয় ১০০ শতাংশ নিশ্চিত। বর্তমানে এলাকার অধিকাংশ রাস্তার অবস্থা খারাপ। সরকারি স্কুলে শিক্ষকদের উপস্থিতির ঘাটতি রয়েছে। সুযোগ পেলে সব সমস্যার সমাধান করা হবে। যিনি মানুষের পাশে থাকবেন, উন্নয়ন ঘটাবেন তাকেই নির্বাচিত করা উচিত। অনেক সময় খেলায় শক্তিশালী দল শুরুতেই ছিটকে যায়, তবু আমরা আত্মবিশ্বাসী। আমাদের প্রতীকী বাঁশির অর্থ-যারা ভুল করবে তাদের লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেওয়া হবে'।

আরও পড়ুন

সুকটাবাড়িতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ , আহত ৩
আগস্ট ০৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য দিনহাটায়
আগস্ট ০৪, ২০২৬

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়

সিতাই সীমান্তে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ , গ্রেফতার ১
আগস্ট ০৪, ২০২৬

৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার

বাম আমলের তৈরি রাস্তাতেই ভরসা ! বেহাল পথে নিত্য দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে গুড়া দিঘির পাহাড়বাসী
আগস্ট ০৪, ২০২৬

বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের