নিজস্ব প্রতিনিধি , বিশাখাপট্টনম - মহিলা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিছুই করতে পারেননি ভারতীয় ব্যাটাররা। বোলাররাও রান ডিফেন্ড করতে নেমে ব্যর্থ। এক কথায় ভীষণই খারাপ প্রদর্শন করেছে ভারত। অধিনায়ক হরমনপ্রীত কৌরও ব্যর্থ। রিচা ঘোষের দৌলতে ২৫০ রানের গণ্ডি টপকালেও শেষমেষ হেরেই মাঠ ছাড়তে হয়েছে। তবুও নিজেদের ভুল দেখতে নারাজ ভারতীয় অধিনায়ক।
ম্যাচ শেষে অদ্ভুত কিছু যুক্তি দিয়েছেন হরমনপ্রীত। তিনি বলেছেন , "টপ অর্ডার হিসাবে দায়িত্ব নিয়ে আমরা ব্যাট করতে পারিনি। তবে এটা লম্বা প্রতিযোগিতা। এই ম্যাচটা আমাদের ভাল যায়নি। তবে তার মধ্যেই বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে। অনেক কিছু শিখেছি। সেই শিক্ষা নিয়ে এগোতে চাই।দুটো দলই ভাল খেলেছে। আমাদের ব্যাটিং ভেঙে পড়লেও তো ২৫০ রান করেছি। সেটা কম নয়। তবে শেষ দিকে ক্লোয়ি ও ডি’ক্লার্ক দেখিয়েছে, এই পিচ ব্যাটিংয়ের পক্ষে কতটা ভাল। ওরা যোগ্য দল হিসাবে জিতেছে।"
ভারতীয় অধিনায়ক আরও বলেছেন , "যেভাবে ও বড় শট মারছিল, তা দেখে খুব আনন্দ হচ্ছিল। ওর বড় শট আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছিল।" উল্লেখ্য , ১০২ রানে ৬ উইকেট হারায় ভারত। সেখানে থেকে ৭৭ বলে ৯৪ রানের ইনিংস খেলেন রিচা ঘোষ।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের