নিজস্ব প্রতিনিধি , কলম্বো - ছেলেদের পর এবার পাক বধ করল মেয়েরা। মহিলা বিশ্বকাপে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় পেল হরমনপ্রীত কৌরের ভারত। ৭ ওভার বাকি থাকতে ৮৮ রানে জয় ছিনিয়ে নিল দীপ্তি শর্মারা। দলের জয়ে গুরুত্বপুর্ণ ভূমিকা নিয়েছেন স্পিনার দীপ্তি শর্মা। ৩ উইকেট সহ ব্যাটেও জরুরি রান করেছেন তিনি।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। পাকিস্তানকে ২৪৮ রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত। শেষবলে অলআউট হয় তারা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মজবুত হয় ভারতের। যদিও কেউই অর্ধ শতরান করতে পারেননি। প্রতিকা রাওয়াল ৩১ , স্মৃতি মন্দানা ২৩ রান করেন। হারলিন দেওয়েল দুরন্ত ছন্দে থাকলেও অর্ধ শতরানের কাছাকাছি গিয়ে থেমে যান। ৪৬ করেন তিনি। অধিনায়ক হরমনপ্রীত করেন ১৯ রান। এরপর জেমিমা রদ্রিগেজ ৩২ , দীপ্তি শর্মা ২৫ করেন। স্নেহ রানার ২০ , রিচা ঘোষের ৩৫ রান ২৪০ এর গণ্ডি টপকানোর জন্য গুরুত্বপুর্ণ ছিল।
যদিও ভারতের মত শক্তিশালী দলের ২৫০ পার করতে না পারাটা কিছুটা হতাশার। তবে এখন বাকি দায়িত্ব বোলারদের। ফের পাকিস্তান বধ করার সুযোগ রয়েছে ভারতের। পাকিস্তানের হয়ে সর্বাধিক ৪ উইকেট নেন ডিয়ানা বেইগ। ২ টি করে নেন সাদিয়া ও ফাতিমা।
জবাবে ব্যাট করতে নেমে। কোনরকমে ১৫০ রানের গণ্ডি পার করে পাকিস্তান। ১৫৯ রানেই গুটিয়ে যায় তারা। ভারতীয় বোলারদের সামনে টিকতে পারেননি কেউই। সিদ্রা আমিন একমাত্র ৮১ রানের ইনিংস খেলেন। তাকেই একটু আত্মবিশ্বাসী মনে হচ্ছিল তবে একার হাতে ম্যাচ বের করে আনতে পারেননি তিনি। নাতাল্লা পারভেজ ৩৩ করেন। এছাড়া কেউই ভরসা জোগাতে পারেননি। পেসার ক্রান্তি গৌড ৩ , দীপ্তি শর্মা ৩ উইকেট নেন। ২ টি উইকেট পান স্নেহ রানা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের