নিজস্ব প্রতিনিধি , বিশাখাপত্তনম - আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা আগেই জানিয়েছিলেন। তাই ক্রিকেটপ্রেমীরা আগেই ব্যথা পেয়ে গেছিল। তবুও মহিলা আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়কে বিদায় জানাতে কষ্ট হয়েছে সকলেরই। ইংল্যান্ডের কাছে হেরে চলতি বিশ্বকাপ জয়ের আশা শেষ নিউ জিল্যান্ডের। এরপরই কথামত আন্তর্জাতিক ক্রিকেটের জার্সি গুটিয়ে রাখলেন সোফি ডিভাইন।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার তো খেলতেই পারেননি , উল্টে ভীষণই ছন্দহীন প্রদর্শন করে নিউ জিল্যান্ড। ১৬৮ রানেই থেমে যায় তারা। ওপেনার সুজি বেটস মাত্র ১০ রান করেই সাজঘরে ফেরেন। আর এক ওপেনার প্লেমারকে ছন্দে দেখালেও ৪৩ এই থেমে যান। আমেলিয়া কের ও অধিনায়ক সোফি ডিভাইনের মধ্যে কিছুটা জুটি হয় ঠিকই তবে যেটা দরকার ছিল তা পূরণ হয়নি। কের ৩৫ , ডিভাইন ২৩ করেন। এরপরের সারির ব্যাটাররাও কেউই দলকে ভরসা জোগাতে পারেননি। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন লিনসা স্মিথ। ২ গী করে নেন স্কাইভার ব্র্যান্ট ও ক্যাপসি। বাকি সবাই নেন ১ টি করে উইকেট।
জবাবে রান তাড়া করতে নেমে কোনো বেগ পেতে হয়নি ইংল্যান্ডকে। ওপেনার এমি জোন্স একপ্রান্ত থেকে অসাধারণ খেলেন। বেমন্ট ৪০ করে সাজঘরে ফিরে যান। ৭ টি চার মারেন তিনি। এরপর হেতার নাইট ৩৩ রান করেন। ১১ টি চার সহ ১ টি ছয়ের সঙ্গে ৮৬ রানে অপরাজিত ছিলেন জোন্স। এককথায় অসামান্য ও দাপুটে ক্রিকেট খেলেনিউ জিল্যান্ডকে বিদায় দিল ইংল্যান্ড।তবে নিজের ১৫৯তম তথা শেষ ম্যাচে ২৩ রান সহ একটি উইকেট নিয়েছেন ডিভাইন।
টসের সময় ডিভাইন বলেন, "আজ আমার কাছে দিনটা খুব আবেগের। চোখ দিয়ে জল বেরিয়েছে এটা অস্বীকার করছি না। তবে মাঠে নেমে ম্যাচটা উপভোগ করতে চাই। হাসিমুখে খেলতে চাই। সেরা সতীর্থদের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত ও সম্মানিত।"
উল্লেখ্য , ২০০৬ সালের ২২শে অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয় ডিভাইনের। ১৫৯টি ম্যাচে ৪২৭৯ রান করেছেন। ১১১টি উইকেটও রয়েছে। নিউ জিল্যান্ডের একমাত্র সহ মহিলাদের ক্রিকেটে তৃতীয় হিসাবে এক দিনের ক্রিকেটে ৪০০০-এর বেশি রান ও ১০০-র বেশি উইকেট রয়েছে ডিভাইনের। ২০২০ থেকে দেশের অধিনায়কত্ব সামলেছেন। গত বছর দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন। তার অবদান নিউ জিল্যান্ড ক্রিকেটে অসীম।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের