নিজস্ব প্রতিনিধি , রাঁচি - ভারতীয় অ্যাথলেটিক্সের দুনিয়ায় মিলখা সিং বা পিটি উষাদের চেনা গণ্ডি ছাড়িয়ে এবার এক নতুন নক্ষত্রের উদয় হলো। দেশের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঝড় তুলে ভারতের সর্বকালের দ্রুততম মানব হিসেবে ইতিহাস লিখলেন পাঞ্জাবের গুরিন্দরবীর সিং। রাঁচির বিরসা মুন্ডা স্টেডিয়ামে আয়োজিত ফেডারেশন কাপের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তিনি এই অভাবনীয় কীর্তি গড়েছেন। দেশের প্রথম দৌড়বিদ হিসেবে ১০.১০ সেকেন্ডেরও কম সময় নিয়ে তিনি এখন আপামোর ভারতবাসীর সোনালি স্বপ্নে পরিণত হয়েছেন।
পাঞ্জাবের এক সাধারণ কৃষক পরিবার থেকে উঠে আসা ২৫ বছর বয়সি এই স্প্রিন্টার ছোটবেলা থেকেই অ্যাথলেটিক্সের পরিবেশে বড় হয়েছেন। তার বাবা কমলজিৎ নিজে জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড় ছিলেন। গুরিন্দরবীরকে মাত্র ১২ বছর বয়স থেকেই দৌড়বিদ হওয়ার জন্য তৈরি করেন। বাড়ি থেকে স্কুল পর্যন্ত প্রতিদিন ট্র্যাকে দৌড়ানোর যে অভ্যাস শুরু হয়েছিল, দশম শ্রেণিতে পড়ার সময় তা কোচ সর্বজিৎ সিং হ্যাপির নজরে পড়ে। সেই ট্রেনার নিজের সন্তানের মতো বাড়িতে রেখে এই তরুণ প্রতিভাকে ফ্রিতে প্রশিক্ষণ দেন।

যদিও অনূর্ধ্ব-১৬ স্তরে সফল হওয়ার পর হঠাৎ করে পাওয়া প্রচারের আলোয় তার ফোকাস কিছুটা নড়ে গিয়েছিল। এরপর অফ ফর্মের কারণে চরম মানসিক অবসাদ গ্রাস করেছিল। তবে সমস্ত সমালোচনা ও কটাক্ষের দেওয়াল আবার ভেঙে দেন তিনি। শনিবার ফেডারেশন কাপের ফাইনালে নিজের জার্সিতে ‘১০.১০ আমার লক্ষ্য, এখনও ফুরিয়ে যাইনি’ এই জিদ্দি বার্তা লিখে ট্র্যাকে নামেন তিনি। আসলে শুক্রবারের ট্র্যাকে ১০.১৭ সেকেন্ডে দৌড় শেষ করে গুরিন্দরবীর একটি রেকর্ড গড়লেও ভারতের উসেইন বোল্ট নামে পরিচিত অনিমেষ কুজুর মাত্র ৫ মিনিটের মাথায় ১০.১৫ সেকেন্ডে তা ভেঙে দেন।
সেই হারের যন্ত্রণা বুকে নিয়েই শনিবার ফাইনালে ১০.০৯ সেকেন্ডে ১০০ মিটারের মেগা দৌড় সম্পূর্ণ করে সমালোচকদের যোগ্য জবাব দেন এই পাঞ্জাব দা পুত্তর। এই অলৌকিক টাইমিংয়ের সুবাদে তিনি চলতি বছরের এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের কোয়ালিফাইং মার্ক অনায়াসে পার করে গিয়েছেন। তার এই মহাজয়ের পর ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকরও সমাজমাধ্যমে এই চ্যাম্পিয়নকে বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের