নিজস্ব প্রতিনিধি , মুম্বই - এখনও জাতীয় দলে ফেরা হল না শ্রেয়স আইয়ারের। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে ফেরার কথা থাকলেও অপেক্ষা বাড়ল। ৩০শে ডিসেম্বর বোর্ডের চিকিৎসকদের কাছে ছাড়পত্র পাওয়ার কথা ছিল শ্রেয়সের। সেই ছাড়পত্র পাননি আইয়ার।
সূত্রের খবর , বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সেই থাকতে হবে আইয়ারকে। এক সপ্তাহ পরে ফের তার ফিটনেস পরীক্ষা হবে। যদি সেই পরীক্ষায় তিনি পাশ করতে পারেন তবেই ছাড়পত্র পাবেন শ্রেয়স। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১১ জানুয়ারি থেকে এক দিনের সিরিজ় শুরু ভারতের। সেখানে আইয়ারকে রেখেই দল ঘোষণা করতে পারে ভারত।
আগামী ৩ অথবা ৪ঠা জানুয়ারি দল ঘোষণা করতে পারে ভারত। তবে সবটাই নির্ভর করবে চিকিৎসকের ছাড়পত্রের ওপর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন শ্রেয়স। রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাঁকে। সেই চোট সারলেও এখনও চিকিৎসকের অনুমতির ওপর নির্ভর করতে হবে ভারতীয় দলের সহ অধিনায়ককে।
বোর্ডের এক আধিকারিক বলেন , "ওর ব্যাটিং নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু ওর ওজন প্রায় ৬ কেজি কমেছে। ফলে ওর পেশিশক্তিও কিছুটা কমেছে। আগে যে ভাবে সহজেই শ্রেয়স বড় শট খেলতে পারত, এখন তাতে একটু সমস্যা হচ্ছে। ভারতের এক দিনের দলে শ্রেয়স গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাই ওকে নিয়ে কোনও ঝুঁকি নিচ্ছেন না চিকিৎসকেরা। ওর পুরো সুস্থ হয়ে ওঠা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের