নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে বিতর্ক থামার কোনও লক্ষণ নেই। ফুটবলমহলের বাইরে এবার সেই বিতর্কে জড়িয়ে পড়লেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বিশ্বকাপের ওই ম্যাচে মিশর বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর এই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সময়ে মিশরের অভিযোগের ভিত্তিতে তদন্তের প্রস্তুতি নিচ্ছে ফিফাও।
মঙ্গলবারের শেষ ষোলোর ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। কিন্তু শেষ দিকে টানা ৩ গোল করে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। তারপর থেকেই রেফারিং নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বুধবার এক জনসভায় রাস্তা সম্প্রসারণ প্রকল্প নিয়ে বক্তব্য রাখছিলেন জোহরান মামদানি। সেখানেই তিনি আর্জেন্টিনা-মিশর ম্যাচের প্রসঙ্গ তোলেন। তাঁর বক্তব্য, উন্নত রাস্তা মানুষকে পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ দেবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করার সময়ও মিলবে। সেই প্রসঙ্গেই তিনি বলেন, 'গতকাল মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে'।
তাঁর এই মন্তব্যে উপস্থিত জনতার মধ্যে হাসির রোল পড়ে যায়। তবে বিশ্বকাপের রেফারিং বিতর্কে তা নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবো রিদা ইতিমধ্যেই ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তাঁর রেফারিং দলের বিরুদ্ধে ফিফার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের দাবি, ম্যাচে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মিশরের বিপক্ষে গিয়েছে। সেই সিদ্ধান্তগুলির পূর্ণাঙ্গ তদন্তও দাবি করেছে তারা। পাশাপাশি লেতেক্সিয়ে ও তাঁর দলকে বিশ্বকাপের বাকি ম্যাচ পরিচালনার দায়িত্ব না দেওয়ার আবেদনও জানানো হয়েছে।
মিশরের অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখার প্রস্তুতি শুরু করেছে ফিফা। শুধু ওই ম্যাচ নয়, চলতি বিশ্বকাপে ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের পরিচালিত অন্যান্য ম্যাচও পর্যালোচনা করা হতে পারে। তাঁর সিদ্ধান্ত গ্রহণের ধরন ও সামগ্রিক পারফরম্যান্স খতিয়ে দেখবেন ফিফার রেফারিং বিভাগের কর্মকর্তারা। সেই মূল্যায়নের ভিত্তিতেই রিপোর্ট তৈরি হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে, চলতি বিশ্বকাপে তাঁকে আর ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে কি না। যদিও অতীতে রেফারিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তবু কঠোর শাস্তির নজির খুব কম। ফলে এই তদন্তের ফলাফল কী দাঁড়ায়, সেদিকেই এখন নজর ফুটবল বিশ্বের।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের