নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ক্রিকেটের বাইশ গজের বাইরে এবার সমাজমাধ্যমের আঙিনায় নতুন বিতর্কে নাম জড়ালেন ভারতীয় পেসার অর্শদীপ সিং। নিয়মিত রিল-ভ্লগ পোস্ট করে এমনিতেই BCCI-এর নজরে ছিলেন এই পঞ্জাবি তারকা, তবে এবারের ঘটনা আরও গুরুতর। মুম্বই ইন্ডিয়ান্সের দুই ক্রিকেটারের উদ্দেশে করা তার মন্তব্যকে ঘিরে বর্ণবিদ্বেষের অভিযোগ তুলে সরব হয়েছেন নেটিজেনরা। IPL-এর মরসুমে মাঠের লড়াই যখন তুঙ্গে, ঠিক তখনই অর্শদীপের এই ব্যক্তিগত ‘মজা’ তার ভাবমূর্তিকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল।
ঘটনার সূত্রপাত অর্শদীপের পোস্ট করা একটি ভিডিও ঘিরে, যা মুহূর্তের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, মুম্বইয়ের তিলক বর্মা হেঁটে যাওয়ার সময় তাকে হিন্দিতে ‘ওয়ে অন্ধেরে’ বলে ডাকছেন অর্শদীপ। সাধারণত এই শব্দটি কৃষ্ণাঙ্গদের কটাক্ষ করতে ব্যবহৃত হয়। শুধু তাই নয়, তিলককে বারবার সানস্ক্রিন মাখার কথা বলেও উত্ত্যক্ত করেন তিনি।
এরপর সামনে বসে থাকা আর এক মুম্বই ক্রিকেটার নমন ধীরকে অর্শদীপ সম্বোধন করেন ‘নূর’ বলে। পঞ্জাবিতে ‘নূর’ শব্দটি ফর্সা বা উজ্জ্বল ত্বকের মানুষদের বোঝাতে ব্যবহৃত হয়। দুই সতীর্থকে গায়ের রঙের ভিত্তিতে কেন দুই ভিন্ন ভাষায় ডাকলেন অর্শদীপ, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন সমর্থকেরা। ১৬ মে-র এই ভার্চুয়াল কাণ্ড এখন নেটদুনিয়ায় আলোচনার প্রধান খোরাক হয়ে দাঁড়িয়েছে।
সমর্থকদের একটি বড় অংশই অর্শদীপের এই কাজে ক্ষোভ উগরে দিয়েছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘এটা মোটেও মজার নয়। এত বড় হওয়ার পরেও বাচ্চাদের মতো আচরণ আপনাদের মানায় না। বাকি খেলোয়াড়দের প্রতি সমীহ দেখান। এ রকম বর্ণবিদ্বেষী মন্তব্য আপনার ভাবমূর্তি নষ্ট করছে'।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের