69d7bdbb9e8c6_Gallery_1775746317214
এপ্রিল ১১, ২০২৬ বিকাল ০৬:২৩ IST

মমতার নামে কুরুচিকর স্লোগান বনাম ভাঙন , ভোটের আগে উত্তপ্ত ক্যানিং

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার রাজনৈতিক ময়দান ক্রমশ শালীনতার সীমা ছাড়িয়ে উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে অশালীন স্লোগান, অন্যদিকে দলবদলের খেলা-সব মিলিয়ে আইএসএফ, তৃণমূল কংগ্রেসের সংঘাত এক নতুন মাত্রা পেয়েছে। ভাঙড়-সহ পার্শ্ববর্তী অঞ্চলে দুই শিবিরের এই লড়াইয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের আগে বর্তমান পরিস্থিতিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে স্থানীয় মহল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে নওশাদ সিদ্দিকীর সমর্থকদের একাংশকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করতে দেখা যাচ্ছে। ‘কালীঘাটের ডাইনি’ বা ‘ময়না’-র মতো শব্দ ব্যবহার করে করা সেই স্লোগান ইতিমধ্যেই তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। এই আচরণের বিরুদ্ধে সরব হয়েছে ঘাসফুল শিবির। শাসকদলের দাবি, রাজনৈতিক লড়াইয়ে ব্যর্থ হয়েই বিরোধী পক্ষ এখন ব্যক্তিগত কুৎসা ও অশালীনতার পথ বেছে নিয়েছে।

অন্যদিকের চিত্রটি আরও নাটকীয়। ক্যানিং ২ নম্বর ব্লকের দাপুটে নেতা শওকত মোল্লার ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির সভাপতি শোয়েব সেখের পরিজনসহ বহু কর্মী বৃহস্পতিবার আইএসএফ-এ নাম লিখিয়েছেন। আরাবুল ইসলামের হাত ধরে এই দলবদল ঘিরে শোরগোল পড়ে গেছে। এদিন সভা থেকে প্রতিপক্ষ শওকত মোল্লার নাম না করেই প্রাক্তন বিধায়ক গর্জে উঠে বলেন, ‘মোল্লার দেখ কেমন লাগে?’ অর্থাৎ নিজের গড়ে শক্তিক্ষয় নিয়ে প্রতিদ্বন্দ্বীকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তবে এই ভাঙন নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন সংশ্লিষ্ট জনপ্রতিনিধি।

এ বিষয়ে শওকত মোল্লা জানান, 'যারা শিবির ছেড়েছেন বলছেন তারা আদতে দলের কেউ নন। বাইরের লোক দিয়ে বিরোধীরা নাটক করার চেষ্টা করছে। সমাজবিরোধী মানুষ তারা। নির্বাচন এলে এমন কাজ শুরু হয়। যা করছে করতে দিন। হারার ভয়েই অন্য দলগুলো এসব ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে'।

যোগদানকারী এক ব্যক্তি বলেন, 'আমি অনেকদিন তৃণমূল করেছি। ১৫ বছর সরকার যদি উন্নয়ন করতো তবে এত গুন্ডার দরকার হতো কেন? আমাদের ভাই নওশাদ সিদ্দিকী ৫ বছর রয়েছেন কিন্তু কোনো দুর্নীতি নেই। বর্তমান প্রশাসনে ভালো মানুষ মেলা ভার। তাই এখানে এসেছি'।

আরও পড়ুন

সুকটাবাড়িতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ , আহত ৩
আগস্ট ০৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য দিনহাটায়
আগস্ট ০৪, ২০২৬

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়

সিতাই সীমান্তে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ , গ্রেফতার ১
আগস্ট ০৪, ২০২৬

৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার

বাম আমলের তৈরি রাস্তাতেই ভরসা ! বেহাল পথে নিত্য দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে গুড়া দিঘির পাহাড়বাসী
আগস্ট ০৪, ২০২৬

বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের