নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পর এ বার মতুয়া ভোটব্যাঙ্কে নতুন করে শান দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডিসেম্বরের শীতেই গরম হয়ে উঠছে রাজনৈতিক আবহ। আগামী ২০ ডিসেম্বর রানাঘাটে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে প্রস্তুতি।
শুক্রবার নদীয়ার তাহেরপুরের একটি বেসরকারি লজে মোদির সভা উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক করেন বিজেপির শীর্ষ নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনসল, অমিতাভ চক্রবর্তী, রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এবং নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সমস্ত বিজেপি বিধায়করা। প্রধানমন্ত্রীর এই সভা নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিশেষ তাৎপর্য রয়েছে।
চলতি বছরে এর আগেও ৩ বার রাজ্য সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তখন রাজ্যে SIR আবহ ছিল না, বর্তমানে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলছে এবং এই বিষয়কে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছে। এই অবস্থায় রানাঘাটে মোদির সভা শুধুই রাজনৈতিক কর্মসূচি নয়, বরং SIR ঘিরে চলমান উত্তেজনার মাঝেই মতুয়া ভোটব্যাঙ্ককে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বার্তা দিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব।
বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ' আগামী ২০ শে ডিসেম্বর প্রধানমন্ত্রী তাহেরপুরে আসছেন। এখানের মাঠে তিনি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন পাশাপশি বিশাল জনসভারও আয়োজন করা হয়েছে। সমস্ত বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রায় ৫ লক্ষ মানুষের সমাগমের ব্যবস্থা করা হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী তোড়জোড় শুরু করে দিয়েছেন। বিহারের মতন বাংলায়ও বিজেপির সরকার গড়ে উঠতে চলেছে।'
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের