নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - মোদির ব্রিগেড সভার আগেই উত্তেজনা ছড়াল বেলদায়। ব্রিগেডমুখী বিজেপি সমর্থকদের একটি বাসে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভোরবেলা বেলদা থানার পাতলি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
শনিবার ব্রিগেডে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই সভায় যোগদানের জন্য রাজ্যের একাধিক জেলা থেকে বিজেপি কর্মী সমর্থকেরা আসা শুরু করেছে। শনিবার ভোর প্রায় ৫টা ৩০ মিনিট নাগাদ বেলদা থেকে ব্রিগেডের সভায় যোগদান করার জন্য বিজেপি কর্মী সমর্থকদের একটি বাস রওনা দেয়। তবে আসার পথে পাটলি এলাকায় কয়েকজন দুষ্কৃতী বাসটিকে আটকায় এবং চালকের কাছে জানতে চায় বাসটি কোথায় যাচ্ছে।
চালক জানান, যাত্রীরা ব্রিগেডের সভায় যোগ দিতে যাচ্ছেন। অভিযোগ, এরপরই বাইক-বাহিনী এসে বাসটিকে ঘিরে ধরে এবং লাঠি নিয়ে এলোপাথাড়ি ভাঙচুর চালায়। হামলায় বাসের কাচ ভেঙে যায়। সেই সময় চালক ও খালাসিও আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর দুষ্কৃতীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। কিছুক্ষণ ঘটনাস্থলে আটকে থাকার পর বাসটি ঘুরিয়ে অন্য পথে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ব্রিগেড সভাকে কেন্দ্র করেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির। স্থানীয় তৃণমূল নেতা সুকুমার জানা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনও যোগ নেই এবং পুলিশ যেন নিরপেক্ষ তদন্ত করে সত্য সামনে আনে। যদিও এই ঘটনায় গেরুয়া শিবিরের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের