নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - প্রধানমন্ত্রীর সভার আগে মহিষাদলে উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ। হলদি নদীর ধারে এক যুবকের দেহ মিলতেই এলাকায় ছড়ায় তীব্র উত্তেজনা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের রাজনৈতিক পরিচয় ঘিরে শুরু হয়েছে তীব্র তরজা।
মৃত ব্যক্তির নাম মহাদেব বিশ্বাস বয়স ৪২, পেশায় মৎস্যজীবী এবং বাড়উত্তহিংলি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। বাড়িতে ফোন রেখে বেরিয়ে যাওয়ার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। বুধবার বাঁশখনি-জলপাই এলাকার একটি নির্জন জায়গায় স্থানীয় বাসিন্দারা ঘাস কাটতে গিয়ে তার দেহ দেখতে পান। ঘটনাস্থলেই পড়েছিল একটি মদের বোতল। দেহে একাধিক আঘাতের চিহ্ন এবং গলায় দাগ থাকায় খুনের আশঙ্কা জোরালো হয়েছে।
ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। বিজেপির অভিযোগ, মহাদেব তাদের সক্রিয় কর্মী ছিলেন এবং আসন্ন সভার আগে পোস্টার লাগানোর কাজে যুক্ত ছিলেন। সেই কারণেই তৃণমূলের দুষ্কৃতীরা তাকে খুন করেছে বলে দাবি তাদের। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। স্থানীয় নেতৃত্বের দাবি, মৃত ব্যক্তি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং বিজেপি অযথা ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের