নিজস্ব প্রতিনিধি , হায়দ্রাবাদ - অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। তার অভিজ্ঞতার জেরেই আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্ব দেওয়া হয় তাকে। সেই দায়িত্ব।পালনও করেছেন। জিততে না পারলেও ফলাফল ভালই। যার জেরে এবার তাকে রিটেইনও করা হয়। তবে মোটা পারিশ্রমিক নিয়েও এবার আইপিএলে অনিশ্চিত অস্ট্রেলিয়ান অধিনায়ক। ফলে হায়দ্রাবাদকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে থাকবেন দুই বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার।
সূত্রের খবর , চোটের জেরেই গোটা টি টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যায়নি কামিন্সকে। কঠোর অনুশীলন করছেন তিনি। অ্যাশেজেও একটিমাত্র টেস্টে খেলেছিলেন। তবে এবার গোটা আইপিএল মরশুমে না পাওয়ার সম্ভাবনা তাকে। পুরোপুরি ছিটকে গেলে একটি বিদেশি নেওয়ার সুযোগ থাকছে দলের। তবে অধিনায়কের দৌড়ে রয়েছেন তরুণ অভিষেক শর্মা ও ইশান কিশান। তবে অভিজ্ঞতার দিক থেকেই অনেকটাই এগিয়ে ইশান।
উল্লেখ্য , অভিষেক শুধুই ব্যাটার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। টেকনিক্যাল দিক থেকে এখনও বেশ পিছিয়ে। নিজের ওপর কাজ করছেন। তবে ইশানের প্রসঙ্গ উঠলে আইপিএলে এখনও অবধি ১১৯টি ম্যাচ খেলেছেন তিনি।২৯৯৮ রান করেছেন তিনি। গড় ২৯.১০ এবং স্ট্রাইক রেট ১৩৭.৬৪। একটি শতরান সহ ১৭টি অর্ধশতরান রয়েছে তার। উইকেটরক্ষক হিসেবে হিসাবে ৫৯টি ক্যাচ ও ৫ টি স্টাম্প করেছেন। গত মরশুমটা ভাল যায় তার। তাকে ১১.২৫ কোটি টাকায় কেনে কাভ্যা মারান। ইশান ১৪ টি ম্যাচে ৩৫৪ রান করেছিলেন। বিশ্বকাপেও দারুণ ছন্দে ছিলেন তিনি। ফলে ইশান অনেকটাই এগিয়ে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের