নিজস্ব প্রতিনিধি , মাদ্রিদ - গত মরশুমের চারটি এল ক্লাসিকোতে হারের সম্মুখীন হতে হয় রিয়াল মাদ্রিদকে। রবিবার ঘরের মাঠে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারায় জাবি আলান্সর ছেলেরা। গোল করেছেন এমবাপে ও বেলিংহাম। রেফারির শেষ বাঁশি বাজতেই নতুন বিতর্কে জড়িয়ে পড়ে দুই দলের ফুটবলাররা। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হল নিরাপত্তারক্ষীদের।
ম্যাচের কয়েক ঘণ্টা আগে রিয়াল মাদ্রিদকে চোর বলে উল্লেখ করেন লেমিন ইয়ামাল। এও বলেন , রিয়াল রেফারিদের ওপর চাপ সৃষ্টি করে ম্যাচ জেতে। অযথা অভিযোগ করে। বিষয়টি ভাল ভাবে নেননি রিয়ালের ড্যানি কার্ভাহাল। মাঠেই ইয়ামালকে জবাব দেন তিনি। কার্ভাহাল বলেন, "তুমি অনেক বেশি কথা বলো। এবার চুপ কেন কিছু বলার নেই নাকি?
রেফারির শেষ বাঁশি বাজার পরেই একে অপরের দিকে ধেয়ে যান ফুটবলারেরা। হাতাহাতি, ধাক্কাধাক্কি চলতে থাকে। রেফারি ও সহকারী রেফারিরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করেও পারেননি। ফলে নিরাপত্তারক্ষীদের বাধ্যতামূলক মাঠে নামতে হয়। তারা রীতিমত হিমশিম খেয়ে যান।
ইয়ামালকে একহাত নিয়েছেন বেলিংহামও। খেলা শেষে সোশ্যাল মিডিয়ায় নিজের উল্লাসের ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, "কথা বলে কিছু হয় না। কাজে করে দেখাতে হয়।" ইংলিশ মিডফিল্ডারকে জবাব দিয়েছেন ইয়ামালের বাবা। তিনি লেখেন, "ওর বয়স মাত্র ১৮। একটু ভেবে কথা বলা উচিত। পরের এল ক্লাসিকোয় দেখা হচ্ছে।"
উল্লেখ্য , ৯০ মিনিটের মাথায় রিয়ালের বেঞ্চে বসে থাকা গোলরক্ষক আন্দ্রি লুনিন লাল কার্ড দেখেন। সংযুক্তি সময়ের একেবারে শেষে লাল কার্ড দেখেন বার্সেলোনার পেদ্রি। এই দুই লাল কার্ড আগুনে ঘি ঢালে। সেখান থেকেই পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে। হয়তো ঠিকই করে রেখেছিলেন যে বাঁশি বাজতেই ফয়সালা করবেন। তবে নিরাপত্তারক্ষীদের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের