নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ছ মাস কেটে গেলেও এখনও মেলেনি সুবিচার। বোমাবাজিতে প্রাণ হারানো কালীগঞ্জের ন বছরের তামান্না খাতুনের মৃত্যুর বিচার আজও অধরা। দীর্ঘ প্রতীক্ষা, হতাশা আর লড়াইয়ের শেষে এবার শেষ ভরসা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে চান তামান্নার মা সাবিনা। ন্যায়বিচারের আশাতেই তার এই আবেদন।
২০২৫ সালের ২৩ জুন, কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের দিন দুপুরে নদীয়ার কালীগঞ্জ থানার মোলান্দি গ্রামে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। বোমাবাজির জেরে প্রাণ হারায় মাত্র ৯ বছরের নাবালিকা তামান্না খাতুন। রাজনৈতিক হিংসার বলি হয়ে ছোট্ট তামান্নার মৃত্যু রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেফতার সহ কঠোর শাস্তির নির্দেশ দেন। পুলিশও দ্রুত পদক্ষেপ করে ২৪ ঘণ্টার মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করে। চার্জশিটে মোট ১১ জনের নাম থাকলেও এখনও পর্যন্ত গ্রেফতার সীমিত তিনজনেই।
এই দীর্ঘসূত্রিতা ও বিচারপ্রক্রিয়ার ধীরগতিতে চরম হতাশায় ভুগছেন তামান্নার মা সাবিনা। তার অভিযোগ, একাধিকবার জেলার পুলিশ সুপারের কাছে সরকারি আইনজীবী পরিবর্তনের আবেদন জানালেও কোনও ফল মেলেনি। বিচারপ্রক্রিয়ায় আস্থা হারিয়ে মানসিক অবসাদে ভুগতে ভুগতে কিছুদিন আগে আত্মহত্যার চেষ্টাও করেন তিনি। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর ধীরে ধীরে সুস্থ হন সাবিনা।
সুস্থ হয়েই আবার একমাত্র কন্যার সুবিচারের দাবিতে সরব হয়েছেন তিনি। এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের অভিযোগ জানাতে চান তামান্নার মা। তার কথায়, ' চার্জশিটে ১১ জনের নাম রয়েছে। তবে গ্রেফতার হয়েছে মাত্র ৩ জন। মুখ্যমন্ত্রী হয়তো বুঝতে পারছেন না মেয়েকে হারিয়ে আমার কতটা কষ্ট হচ্ছে। আমি চাই, উনি আমায় একটু সময় দিন। আমি ওনার কাছে আমার যন্ত্রণার কথা জানাতে চাই।' তিনি আরও বলেন, ' বিচার না-পাওয়া পর্যন্ত লড়াই করবো।'
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের