নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - যেমন কথা, তেমন কাজ মুখ্যমন্ত্রীর আশ্বাস অনুযায়ী দুর্ঘটনায় মৃত বারাসতের যুবকের মায়ের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিল রাজ্য পুলিশ। একই সঙ্গে ‘চোখ চুরি’ অভিযোগে গঠিত হল তদন্ত কমিটি। ন্যায় ও সহায়তায় দ্রুত পদক্ষেপে সন্তুষ্ট পরিবার।
বুধবার বারাসতের কাজীপাড়া নেতাজিনগরে মৃত প্রীতম ঘোষের বাড়িতে উপস্থিত হন রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে তিনি স্বচক্ষে গিয়েই প্রীতমের মা কৃষ্ণাদেবীর হাতে ভূমি রাজস্ব দফতরের চাকরির নিয়োগপত্র তুলে দেন। তার সঙ্গে ছিলেন বারাসত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খরিয়া সহ বহু পুলিশ আধিকারিক। চাকরির পাশাপাশি ক্ষতিপূরণের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানায় পুলিশ আধিকারিক।
এদিকে, প্রীতমের মৃত্যুর পর তার চোখ চুরি হওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা আরও বাড়ে। সেই অভিযোগে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতাল গঠন করেছে তিন সদস্যের তদন্ত কমিটি। এমএসভিপি ডা. অভিজিৎ সাহা বলেন, 'পরিবারের অভিযোগ লিখিতভাবে পেয়েছি। পুলিশকে জানিয়েছি মামলা রুজুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। ২৪ ঘণ্টার মধ্যেই তদন্ত রিপোর্ট স্বাস্থ্য ভবনে জমা পড়বে, পুলিশের কাছেও কপি পাঠানো হবে।'
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের