নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারত বাংলাদেশ বিদ্বেষের মুখে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় লাগাতার কটাক্ষের মুখে পড়তে হয় কলকাতা নাইট রাইডার্স-সহ তাদের মালিক শাহরুখ খানকে। এরপরই বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় নাইট শিবির। এরপর বাংলাদেশ পাল্টা সুর তোলে ভারতের বিরুদ্ধে। এমতাবস্থায় এক বোর্ড কর্তার দাবি এই সিদ্ধান্তের কথা জানতেনই না তিনি। বোর্ডের স্বল্প কিছু কর্তার নির্দেশেই কি তবে এই সিদ্ধান্ত? প্রশ্ন তুঙ্গে।
নাম প্রকাশে এক বোর্ড কর্তা হঠাৎই বিতর্কিত মন্তব্য করে জানিয়েছেন, "আমরা তো মিডিয়া মারফত পুরো বিষয়টা জানতে পেরেছি। আমাদের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। আমাদের মতামত জানতে চাওয়া হয়নি। কীভাবে পরিস্থিতি সামলানো যায় সেই নিয়ে আমাদের পরামর্শও চায়নি। সবকিছু ঠিক হওয়ার পর হঠাৎ এই ব্যাপারে জানতে পারি।"
বোর্ডের একেবারে শীর্ষে থাকা কর্তারাই মুস্তাফিজুর ইস্যুতে সিদ্ধান্ত নিয়েছেন। বাকিরা পুরো ধোঁয়াশায় ছিলেন। এবার প্রশ্ন তুঙ্গে , যে এমন একটা গুরুতর বিষয়ে কি শুধুই একপাক্ষিক সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড? বিসিসিআই কর্তার এই বিতর্কিত মন্তব্যে তুমুল চর্চা সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য , শনিবার সকালে ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া বলেন, "সাম্প্রতিক ঘটনাবলীর ওপর ভিত্তি করে বিসিসিআই আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি কেকেআরকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কেকেআর পরিবর্ত ক্রিকেটার নিতে চেয়ে আবেদন করলে বোর্ড অবশ্যই তাদের অনুমতি দেবে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের