নিজস্ব প্রতিনিধি , সিনসিনাটি - সিনসিনাটি ওপেনের শেষ ষোলোর ম্যাচে লুকা নার্ডির বিরুদ্ধে খেলছিলেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ। এই ম্যাচ চলাকালীন বিতর্কে জড়িয়েছেন তিনি। ম্যাচের মাঝেই আম্পায়ারের সঙ্গে তুমুল তর্কে জড়িয়েছেন তিনি। শুধু তাই নয়, প্রতিযোগিতার নিয়মভঙ্গ করেছেন। তাই আয়োজকদের অপমানের অভিযোগে বিরাট শাস্তির মুখে পড়তে পারেন আলকারাজ।
প্রতিযোগিতার আয়োজকের সঙ্গে স্পনসরের চুক্তি অনুযায়ী, অন্য কোনও সংস্থার লোগো দেখানো যাবে না। তবে স্প্যানিশ তারকার জলের বোতলে অন্য সংস্থার লোগো দেখা যাচ্ছিল। চেয়ার আম্পায়ার তাকে সেই লোগো ঢেকে ফেলতে বলায় সেই নির্দেশ অমান্য করেন আলকারাজ। সঙ্গে সঙ্গে জানিয়ে দেন লোগো ঢাকবেন না।
চেয়ার আম্পায়ার গ্রেগ অ্যালেন্সওয়ার্থ আলাকারাজ়কে বলেন, "আমাদের এই নির্দেশ দেওয়া হয়েছে। সেটাই আপনাকে বলছি। এই নির্দেশ আপনি মেনে চলুন। লোগোটি ঢেকে ফেলুন।" উত্তরে আলকারাজ বলেছেন, "আমার কোনও দোষ নেই। এটা সামলানোর দায়িত্ব আপনাদের। সম্পূর্ণ দোষ আপনাদের। আপনি এখন আমাকে লোগো ঢাকতে বলছেন। আমি ঢাকব না।"
বিতর্কে জড়িয়েও নিজের খেলায় সেই প্রভাব পড়তে দেননি আলকারাজ। স্ট্রেট সেটে বাজিমাত করেছেন। তার পক্ষে ম্যাচের ফলাফল ৬-১, ৬-৪। আম্পায়ারের কথা অমান্য করেই খেলা চালিয়ে যান। তবে সেই বিষয়ে এখনও অবধি মুখ খোলেনি আয়োজক। তবে আয়োজক চাইলে শাস্তি দেওয়া হতে পারে তাকে। ম্যাচ শেষে আলকারাজকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনিও এড়িয়ে যান।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের