6a3153c6d3fd3_Gallery_1781617432028
জুন ১৬, ২০২৬ বিকাল ০৭:৪১ IST

ম্যাচ শেষের ২ ঘণ্টার মধ্যে ইরানকে আমেরিকা ছাড়ার নির্দেশ ট্রাম্প প্রশাসনের! ক্ষুব্ধ ফুটবলাররা

নিউজ ডেস্ক - বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি বাইরের সমস্যাও পিছু ছাড়ছে না ইরানের। এবার সরাসরি ট্রাম্প প্রশাসন ও ফিফার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল দেশটির ফুটবল দল। ইরানের অভিযোগ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যেই তাদের আমেরিকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে ফুটবলারদের বিশ্রাম ও প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে দাবি করেছে তারা।

বিশ্বকাপ শুরুর আগেই নানা প্রশাসনিক জটিলতার মুখে পড়েছিল ইরান। প্রথমে আমেরিকায় শিবির করার পরিকল্পনা থাকলেও দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে সেই পরিকল্পনা বদলাতে হয়। শেষ পর্যন্ত মেক্সিকোকে বেস ক্যাম্প হিসেবে বেছে নিতে বাধ্য হয় দলটি। ফুটবলাররা ভিসা পেলেও অনেক কর্মকর্তা ও প্রশাসনিক সদস্যকে আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এমনকি ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজও সেই তালিকায় রয়েছেন। ফলে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা ছাড়াই বিশ্বকাপে অংশ নিতে হচ্ছে ইরানকে।

নিউজিল্যান্ড ম্যাচের পর পরিস্থিতি আরও কঠিন হয়েছে বলে দাবি করেছেন কোচ আমির ঘালেনোয়েই। তাঁর অভিযোগ, ম্যাচ শেষ হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই মেক্সিকোয় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে দলকে। সাধারণত ম্যাচের পর ফুটবলারদের পুনরুদ্ধার অ বিশ্রামের জন্য সময় প্রয়োজন হয়। কিন্তু সেই সুযোগ না দিয়েই দীর্ঘ বিমানযাত্রায় পাঠানো হচ্ছে তাঁদের। মেক্সিকো থেকে আমেরিকায় আসতে প্রায় ৫ ঘণ্টা সময় লাগে। ফলে ম্যাচের আগে ও পরে অল্প সময়ের ব্যবধানে দু’বার দীর্ঘ ভ্রমণ করতে হচ্ছে ইরানের ফুটবলারদের।

এই পরিস্থিতি নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছেন আমির। তাঁর মতে, বিশ্বকাপের অন্য কোনও দলকে এমন অবস্থার মুখে পড়তে হচ্ছে না। তিনি বলেছেন, ম্যাচের পর ফুটবলারদের শারীরিক ধকল কাটানোর সুযোগ পাওয়া উচিত। কিন্তু ইরানের ক্ষেত্রে তার উল্টোটা ঘটছে। শুধু ফুটবলাররাই নয়, দলের কর্মকর্তারা, সাংবাদিকরা, ফেডারেশনের প্রতিনিধিরাও নানা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

ফিফার ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছে ইরান শিবির। যদিও নিউজিল্যান্ড ম্যাচের পর ড্রেসিংরুমে গিয়ে ফুটবলারদের সঙ্গে দেখা করেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবুও ইরানের দাবি, এই সমস্যার সমাধানে আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার। আমিরের কথায়, ফিফা সাহায্য করতে চাইছে বলেই মনে হয়। তবে বাস্তবে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটাই এখন দেখার। কারণ এই পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতের টুর্নামেন্টগুলির জন্যও তা খারাপ নজির হয়ে থাকতে পারে।

আরও পড়ুন

সংশয়ে গম্ভীরের ভবিষ্যৎ! শ্রীলঙ্কা সিরিজেই হতে পারে ভাগ্য পরীক্ষা
আগস্ট ০৪, ২০২৬

টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা

ছিটকে গেলেন বুমরাহ! শ্রীলঙ্কা সফরের আগে নতুন চিন্তায় টিম ইন্ডিয়া
আগস্ট ০৩, ২০২৬

চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির

লড়াই এখনও শেষ হয়নি! ব্রিজভূষণ মুক্তি পেতেই ঘোষণা বিনেশ ফোগতের
আগস্ট ০৩, ২০২৬

আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত

গ্লাসগো থেকে আহমেদাবাদ! শতবর্ষের কমনওয়েলথের দায়িত্ব ভারতের হাতে
আগস্ট ০৩, ২০২৬

সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত

অলিম্পিক্সে সোনা জয়ীর পাশে দাঁড়াল না দেশ! নাদিমের ব্যর্থতায় কাঠগড়ায় পাকিস্তান
আগস্ট ০৩, ২০২৬

কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা

কমনওয়েলথ টেবল টেনিসে ভারতের সোনার ঝড়! এশিয়াডের আগে বঙ্গ তারকাদের নজরকাড়া সাফল্য
আগস্ট ০৩, ২০২৬

৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও

লভলিনার প্রতিবাদে কাজ! ভারতের বিকৃত মানচিত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ
আগস্ট ০৩, ২০২৬

আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট

২০০৮-এ সাইনা, ২০২৬-এ তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন মুকুট ভারতের
আগস্ট ০২, ২০২৬

১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে

রেস্তোরাঁর ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! মেজাজ হারালেন অলিম্পিক পদকজয়ী লভলিনা
আগস্ট ০২, ২০২৬

উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া

আন্তর্জাতিক মঞ্চে রুপো, তবু অনিশ্চিত বঙ্গকন্যা অনামিকার কমনওয়েলথ স্বপ্ন! অর্থের অভাবে চিন্তায় পরিবার
আগস্ট ০২, ২০২৬

এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা

বক্সারদের দাপটে ইতিহাস ভারতের! একদিনে এল ৮ সোনা, বাজিমাত ৭ জনের
আগস্ট ০২, ২০২৬

রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি

জুডোয় ভারতের দুরন্ত দাপট! ২ সোনার পর রুপো জিতলেন ইয়ামিনী
আগস্ট ০১, ২০২৬

একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো

বক্সিংয়ে জোড়া সোনা ভারতের! প্রীতি-জ্যাসমিনের দাপটে কমনওয়েলথে উচ্ছ্বাস
আগস্ট ০১, ২০২৬

রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত

বাবা ছিলেন সাইকেল মেকানিক! দারিদ্র্য পেরিয়ে গ্লাসগোয় সোনা জিতলেন অস্মিতা
আগস্ট ০১, ২০২৬

শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার

বাঙালি অস্মিতার সোনার ইতিহাস! জুডোয় প্রথমবার চ্যাম্পিয়ন ভারত
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের