6a2e9a5ec2c72_Gallery_1781436504408
জুন ১৪, ২০২৬ বিকাল ০৭:০১ IST

নাগেলসমান নাকি আডভোকাট, কার চালে শেষ হাসি হাসবে জার্মানি-কুরাসাও?

নিউজ ডেস্ক - ফুটবল বিশ্বকাপের মঞ্চে রবিবার মুখোমুখি হচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাসাও। শক্তির বিচারে দুই দলের মধ্যে ব্যবধান অনেক। তবুও ম্যাচটি ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। কারণ, মাঠের লড়াইয়ের পাশাপাশি ডাগআউটের যুদ্ধও বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। দুই প্রজন্মের দুই কোচের কৌশলগত দ্বৈরথ এই ম্যাচকে অন্য মাত্রা দিয়েছে। বিশ্বকাপের ইতিহাসেও তৈরি হতে চলেছে এক বিরল নজির।

আমেরিকার হিউস্টনে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে নজর থাকবে দুই কোচের দিকেও। জার্মানির ৩৮ বছরের জুলিয়ান নাগেলসমানের বিপরীতে কুরাসাওয়ের ডাগআউটে থাকবেন ৭৮ বছরের ডাচ কোচ ডিক আডভোকাট। দু'জনের বয়সের ব্যবধান ৪০ বছর। বিশ্বকাপের ইতিহাসে এমন নজির আগে দেখা যায়নি। টানা ৯টি ম্যাচ জিতে বিশ্বকাপে এসেছে জার্মানি। তবে চাপের মুখে রয়েছেন নাগেলসমান। কারণ, গত দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। সেই ব্যর্থতা কাটিয়ে এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আক্রমণভাগে মুসিয়ালা ও ওয়ার্টজদের উপরই সবচেয়ে বেশি ভরসা রাখছেন জার্মান কোচ।

অন্যদিকে, মাত্র দেড় লক্ষ জনসংখ্যার দেশ কুরাসাও নিজেদের সীমিত সামর্থ্য নিয়েই বড় মঞ্চে চমক দেখানোর স্বপ্ন দেখছে। অভিজ্ঞ আডভোকাটের রক্ষণাত্মক ছকের উপরই ভরসা রাখছে দলটি। এই গ্রুপে রয়েছে ইকুয়েডর ও আইভরি কোস্টের মতো শক্তিশালী প্রতিপক্ষ। তাই জার্মানির কাছে আজ বড় ব্যবধানে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য নিয়েই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে কিমিচদের দল। অন্যদিকে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬৮ নম্বরে থাকা কুরাসাও মাঠে নামছে অঘটন ঘটানোর আশা নিয়ে। শক্তির পার্থক্য যতই থাকুক, লড়াই জমিয়ে তুলতে বদ্ধপরিকর তারা।

সম্ভাব্য একাদশ -
জার্মানি (৪-২-৩-১): ম্যানুয়েল নয়ার (গোলরক্ষক); জসুয়া কিমিচ (রাইট ব্যাক), জোনাথন তাহ (সেন্টার ব্যাক), নিকো শ্লটারবেক (সেন্টার ব্যাক), নাথানিয়েল ব্রাউন (লেফট ব্যাক); ফেলিক্স নেমেচা (মিডফিল্ডার), আলেকসান্ডার পাভলোভিচ (মিডফিল্ডার); লেরয় সানে (রাইট উইঙ্গার), জামাল মুসিয়ালা (অ্যাটাকিং মিডফিল্ডার), ফ্লোরিয়ান ওয়ার্টজ (লেফট উইঙ্গার); কাই হাভার্টজ (স্ট্রাইকার)।

কুরাসাও (৪-৩-৩): এলোয় রুম (গোলরক্ষক); শ্যারেল ফ্লোরেনাস (রাইট ব্যাক), জুরিয়েন গারি (সেন্টার ব্যাক), আর্মান্ডো ওবিস্পো (সেন্টার ব্যাক), শুরান্ডি সাম্বো (লেফট ব্যাক); লিবানো কোমেন্সিয়া (মিডফিল্ডার), লিয়ান্দ্রো বাকুনা (মিডফিল্ডার), জুনিনিয়ো বাকুনা (মিডফিল্ডার); তাহিত চং (রাইট উইঙ্গার), কেনজি গোর (স্ট্রাইকার), জার্মি আন্তোনিসে (লেফট উইঙ্গার)।

আরও পড়ুন

সংশয়ে গম্ভীরের ভবিষ্যৎ! শ্রীলঙ্কা সিরিজেই হতে পারে ভাগ্য পরীক্ষা
আগস্ট ০৪, ২০২৬

টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা

ছিটকে গেলেন বুমরাহ! শ্রীলঙ্কা সফরের আগে নতুন চিন্তায় টিম ইন্ডিয়া
আগস্ট ০৩, ২০২৬

চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির

লড়াই এখনও শেষ হয়নি! ব্রিজভূষণ মুক্তি পেতেই ঘোষণা বিনেশ ফোগতের
আগস্ট ০৩, ২০২৬

আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত

গ্লাসগো থেকে আহমেদাবাদ! শতবর্ষের কমনওয়েলথের দায়িত্ব ভারতের হাতে
আগস্ট ০৩, ২০২৬

সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত

অলিম্পিক্সে সোনা জয়ীর পাশে দাঁড়াল না দেশ! নাদিমের ব্যর্থতায় কাঠগড়ায় পাকিস্তান
আগস্ট ০৩, ২০২৬

কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা

কমনওয়েলথ টেবল টেনিসে ভারতের সোনার ঝড়! এশিয়াডের আগে বঙ্গ তারকাদের নজরকাড়া সাফল্য
আগস্ট ০৩, ২০২৬

৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও

লভলিনার প্রতিবাদে কাজ! ভারতের বিকৃত মানচিত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ
আগস্ট ০৩, ২০২৬

আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট

২০০৮-এ সাইনা, ২০২৬-এ তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন মুকুট ভারতের
আগস্ট ০২, ২০২৬

১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে

রেস্তোরাঁর ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! মেজাজ হারালেন অলিম্পিক পদকজয়ী লভলিনা
আগস্ট ০২, ২০২৬

উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া

আন্তর্জাতিক মঞ্চে রুপো, তবু অনিশ্চিত বঙ্গকন্যা অনামিকার কমনওয়েলথ স্বপ্ন! অর্থের অভাবে চিন্তায় পরিবার
আগস্ট ০২, ২০২৬

এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা

বক্সারদের দাপটে ইতিহাস ভারতের! একদিনে এল ৮ সোনা, বাজিমাত ৭ জনের
আগস্ট ০২, ২০২৬

রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি

জুডোয় ভারতের দুরন্ত দাপট! ২ সোনার পর রুপো জিতলেন ইয়ামিনী
আগস্ট ০১, ২০২৬

একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো

বক্সিংয়ে জোড়া সোনা ভারতের! প্রীতি-জ্যাসমিনের দাপটে কমনওয়েলথে উচ্ছ্বাস
আগস্ট ০১, ২০২৬

রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত

বাবা ছিলেন সাইকেল মেকানিক! দারিদ্র্য পেরিয়ে গ্লাসগোয় সোনা জিতলেন অস্মিতা
আগস্ট ০১, ২০২৬

শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার

বাঙালি অস্মিতার সোনার ইতিহাস! জুডোয় প্রথমবার চ্যাম্পিয়ন ভারত
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের