নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ প্রতীক্ষার পর কলকাতা নাইট রাইডার্স শিবিরে বল হাতে ফেরার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে ক্যামেরন গ্রিনের। চলতি IPL-এ কেকেআরের বোলিং বিভাগের কঙ্কালসার দশা দেখে যখন দিশেহারা ম্যানেজমেন্ট, ঠিক তখনই এই অজি অলরাউন্ডারের বোলিং নিয়ে তৈরি হয়েছে নতুন এক সমীকরণ। এই কঠিন পরিস্থিতিতে তাঁর বোলিংয়ের অপেক্ষাতেই প্রহর গুনছে তিলোত্তমা।
ম্যাচের আগে গ্রিনের বোলিং করা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে সংশয় তৈরি হয়েছিল। বিশেষ করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের বিধিনিষেধসহ তার ফিটনেস নিয়ে তৈরি হয়েছিল আশঙ্কার মেঘ। এমনকি সমাজমাধ্যমে গ্রিনের বোলিং থেকে দূরে থাকার খবর ছড়িয়ে পড়লে উদ্বেগ আরও বাড়ে। তবে সেই সব জল্পনা উড়িয়ে দিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বোলিং কোচ টিম সাউদি। তার মতে, গ্রিন নিয়মিত অনুশীলন করছেন। পরিস্থিতি অনুকূলে থাকলে পাঞ্জাব ম্যাচ থেকেই তাঁকে বল হাতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুধু গ্রিন নন, বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের ছন্দে ফেরা নিয়েও প্রত্যাশার পারদ তুঙ্গে। সোমবার পাঞ্জাবের বিরুদ্ধেই ইডেনের বাইশ গজে দেখা যেতে পারে স্পিন ত্রয়ীর সেই পুরনো ‘বিষ’। সাউদির মতে, গত দুই ম্যাচে স্পিনাররা উইকেট না পেলেও তাঁদের ওপর পূর্ণ আস্থা আছে ম্যানেজমেন্টের। অজিঙ্ক রাহানের ক্ষুরধার অধিনায়কত্বে গ্রিনের বোলিং অন্তর্ভুক্তি দলের ভারসাম্য ফেরাতে তুরুপের তাস হতে পারে বলেই মনে করছে তারা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের