নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পুকুর থেকে উদ্ধার ৩৫ বছরের এক যুবকের মৃতদেহ। গোটা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপের বৈষম নগরী এলাকায়। যুবকের নাম,পরিচয় সহ মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনাটির তদন্ত শুরু করে নবদ্বীপ থানার পুলিশ।

স্থানীয় সূত্রের খবর , বৃহস্পতিবার সকালে নদীয়া জেলার হরিতলা এলাকা সংলগ্ন চিত্তরঞ্জন কলোনির একটি পুকুরে এক যুবকের দেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নবদ্বীপ থানার পুলিশ। এরপর নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৩৫ বছরের যুবককে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ওই যুবককে। পাশাপাশি সেদিন দুপুরেই দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ।
নবদ্বীপ থানার পুলিশ সমিত মন্ডল জানিয়েছেন, "সকাল ৯টা নাগাদ আমরা দেহটা উদ্ধার করি। তবে আমরা দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এখন জানা যায়নি মৃত দেহটি কার তবে তদন্ত চলছে। এটা কোনো খুন নাকি শারীরিক অসুস্থতা তা নবদ্বীপ থানা খতিয়ে দেখছে।"
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের