নিউজ ডেস্ক - বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কার মুখে ব্রাজিল। দলের অন্যতম ভরসা নেমার জুনিয়র এখনও পুরোপুরি ফিট নন। চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। সাম্প্রতিক পরিস্থিতি দেখে মনে করা হচ্ছে, গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলিতেও তাঁকে নাও পাওয়া যেতে পারে। ফলে তারকা ফুটবলারকে ছাড়াই পরবর্তী ম্যাচগুলির পরিকল্পনা সাজাচ্ছেন কোচ কার্লো আনচেলোত্তি।
বিশ্বকাপের আগে থেকেই নেমারের শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় ছিল ব্রাজিল শিবির। গত ১৭ মে স্যান্তোসের হয়ে খেলতে নেমে কাফ মাসলে চোট পান তিনি। পরীক্ষায় ধরা পড়ে গ্রেড টু ইনজুরি। সেই অবস্থাতেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে তাঁকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখেন আনচেলোত্তি। কিন্তু চোট থেকে পুরোপুরি সেরে উঠতে এখনও সময় লাগছে। অনুশীলনে ধীরে ধীরে ফিরলেও আগের মতো স্বাভাবিক ছন্দে দেখা যাচ্ছে না তাঁকে। এমনকি জিমে অনুশীলনের ক্ষেত্রেও চিকিৎসকদের কিছু বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে।
সোমবার নেমারের চোটের আরও এক দফা পরীক্ষা করা হয়েছে। যদিও সেই রিপোর্ট প্রকাশ করেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে তাদের সংবাদমাধ্যমের দাবি, মেডিক্যাল টিম এখনও তাঁর শারীরিক অবস্থার উপর বিশেষ নজর রাখছে। কোনও ধরনের ঝুঁকি নিতে রাজি নয় ব্রাজিল। নেমার পুরো ৯০ মিনিটের অনুশীলন স্বচ্ছন্দে শেষ করতে না পারলে তাঁকে মাঠে নামানো হবে না বলেই জানা গেছে। তাই তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না কোচিং স্টাফ।
আগামী শুক্রবার ব্রাজিলের মুখোমুখি হবে হাইতি। এরপর ২৪ জুন প্রতিপক্ষ স্কটল্যান্ড। কাগজে-কলমে দুই দলই তুলনামূলকভাবে কম শক্তিশালী। প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ড্র করার পরও খুব বেশি চাপের মধ্যে নেই ব্রাজিল। সেই কারণেই গ্রুপ পর্বে নেমারকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা বাড়ছে। দলের ভাবনায় এখন মূল লক্ষ্য নকআউট পর্ব। সেখানে পুরোপুরি ফিট নেমারকে পাওয়ার আশাতেই অপেক্ষা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিল শিবিরের মতে, দীর্ঘ টুর্নামেন্টের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। সাময়িকভাবে নেমারকে না পেলেও তাঁর অভিজ্ঞতা ও উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ। তাই দ্রুত মাঠে ফেরানোর বদলে সম্পূর্ণ সুস্থ করে তোলাকেই অগ্রাধিকার দিচ্ছেন আনচেলোত্তি। এখন দেখার, নকআউটের আগে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা কতটা দ্রুত ছন্দে ফিরতে পারেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের