নিজস্ব প্রতিনিধি , ওয়েলিংটন - আগামী ৭ ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। ভারত , দক্ষিণ আফ্রিকাদের পর এবার দল ঘোষণা করে ফেলল নিউ জিল্যান্ড। যার নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। দলে জায়গা পেয়েছেন দুই ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সহ্য করা খেলোয়াড়দের নিয়েই মূলত দল সাজিয়েছে নিউ জিল্যান্ড।সবথেকে বড় চমক গ্লেন ফিলিপস। বিশ্বকাপে বাঁ-হাতে ব্যাট করতে পারেন অলরাউন্ডার। এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে ডান হাতে ব্যাট করলেও সম্প্রতি ব্যাটের হাত বদল করেছেন। নিউ জিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশের একটি ম্যাচে বাঁ হাতে ব্যাট করেছেন ফিলিপস। প্রতিপক্ষের অফ স্পিনারের বল সামলাতেই নতুন ভূমিকায় অবতীর্ণ হতে পারেন তিনি।
ফিলিপস বলেছেন, "বাঁ হাতে ব্যাটিং করে ভীষণই উপভোগ করলাম। ডান হাতের বদলে বাঁ হাতে ব্যাট করার একাধিক কারণ রয়েছে। মাঠে নিজের দুটো হাতকেই সচল রাখতে চাই। এতে মস্তিষ্কের দু’দিকও সমান সচল থাকে। আগামী দিনে বাঁ হাতে স্পিন করার কথাও ভাবছি।"
নিউ জিল্যান্ডের বিশ্বকাপের দল -
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, জেকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট (উইকেটরক্ষক) এবং ইশ সোধি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের