নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ - IPL ফাইনালকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। একদিকে শুভমন গিলের গুজরাট টাইটান্স, অন্যদিকে রজত পাতিদারের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ট্রফি কার হাতে উঠবে, তা জানতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। তার আগেই দুই ফাইনালিস্টের মধ্যে এগিয়ে থাকা দল বেছে দিলেন ভারতের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মন্তব্য ইতিমধ্যেই ক্রিকেটমহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল। সম্প্রচারকারী এক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন বলেন, গুজরাট এই মাঠে বরাবরই শক্তিশালী দল হিসেবে পরিচিত। ঘরের মাঠের অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস বাড়াবে। তবে তাঁর মতে, চলতি মরশুমে যে ধরনের ক্রিকেট খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাতে শিরোপা জয়ের দৌড়ে তারাই সবচেয়ে এগিয়ে। অশ্বিনের দাবি, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, আরসিবি যদি নিজেদের পরিকল্পনা থেকে সরে না যায়, তাহলে তাদের থামানো কঠিন হবে। পুরো মরশুমে যে নির্ভীক ও ইতিবাচক ক্রিকেট খেলেছে বেঙ্গালুরু, সেটাই তাদের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন তিনি। টস কিংবা ম্যাচের পরিস্থিতি নয়, নিজেদের স্বাভাবিক খেলাটা ধরে রাখাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সাক্ষাৎকারে অশ্বিন বলেন, 'গুজরাট নিজেদের মাঠে খেলছে। এই মাঠ কার্যত ওদের দুর্গে পরিণত হয়েছে। এটা নিঃসন্দেহে ওদের বাড়তি সুবিধা দেবে। আরসিবির জন্য টস খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ওরা আগে ব্যাট করুক বা পরে, তাতে বিশেষ পার্থক্য হবে না। ফাইনালে ওরাই ফেভারিট। আমার মতে, একমাত্র নিজেদের ভুলেই হারতে পারে ওরা'। পাশাপাশি তিনি পরামর্শ দেন, বেঙ্গালুরু যেন মরশুমজুড়ে যে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলেছে, সেখান থেকে একচুলও না সরে।
দুই দলের খেলার ধরনের পার্থক্যও তুলে ধরেন ভারতের এই প্রাক্তন স্পিনার। তাঁর মতে, আরসিবি এই মরশুমে বাড়তি ঝুঁকি নিতে পিছপা হয়নি। দলের সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ভুবনেশ্বর কুমার ও ক্রুণাল পাণ্ডিয়ার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তবে অশ্বিন এটাও মনে করিয়ে দিয়েছেন যে, গুজরাটের ঘরের মাঠে খেলার অভিজ্ঞতা ও সেখানে ধারাবাহিক সাফল্য ফাইনালে বিরাট কোহলিদের জন্য বড় বাধা হয়ে উঠতে পারে। এই কারণেই আরসিবির টানা দ্বিতীয় শিরোপা জয়ের পথে চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে মনে করছেন তিনি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের