নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে টালবাহানা কাটছেনা। আইসিসিকে দ্বিতীয় চিঠি পাঠানো হয়ে গেছে বাংলাদেশের। নিরাপত্তার অভাবে ভুগছে বলে উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে। এবার সেই দ্বিতীয় চিঠির জবাবে আইসিসি কর্তার দাবি , সম্পূর্ণ মিথ্যাচারণ করছে বাংলাদেশ। মুস্তাফিজুরদের ক্রীড়া উপদেষ্টাকে সরাসরি মিথ্যুক বল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
ভারতে নিরাপত্তার অভাবের কথা বলে রীতিমত সাংবাদিক সম্মেলন করেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসিকে পাঠানো চিঠিতে দুটি বিশি উল্লেখ করেছেন আসিফ। প্রথমত , বাংলাদেশের জার্সি পরলে খেলোয়াড়দের নিরাপত্তাজনিত কারণে ভুগতে হবে। দ্বিতীয়ত , সামনেই ভোট। সেক্ষেত্রে সেই প্রভাবও পড়তে পারে বলে দাবি নজরুলের। সবকিছুর মূল লক্ষ্য , ভারতে বিশ্বকাপ খেলতে না আসা।
তবে আইসিসি কখনোই এই দাবি মেনে নেয়নি। বিশ্বকাপের আয়োজনের ক্ষেত্রে নানারকমের সমস্যার সম্মুখীন হতে হবে আইসিসি-সহ বিসিসিআইকে। তাই বারংবার বাংলাদেশকে দ্বিতীয়বার ভাবনার ইঙ্গিত দিচ্ছে জয় শাহের বোর্ড। তবে নিজেদের পায়ে কুড়ুল মারার মত অবস্থা এখন বাংলাদেশের। খেলতে না চাইলে অন্য দলগুলি ওয়াক ওভার পেয়ে যাবে। তাই সবদিক থেকেই এখন সমস্যায় মুস্তাফিজুররা। তাদের আশা এইটাই , শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করা।
আইসিসির তরফে এক কর্তা বলেছেন , "ভারতে নিরাপত্তা নিয়ে আইসিসি’র সঙ্গে বিসিবি’র কথা হয়েছে। কিন্তু আসিফ নজরুল যা বলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। আইসিসি কখনই মুস্তাফিজুরকে নিয়ে কিছু বলেনি। এই নিয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি। সম্পূর্ণ মিথ্যাচারণ করা হচ্ছে।" সরাসরি মিথ্যুক বলে দেওয়া হল বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টাকে। এরপরও কি পত্রযুদ্ধ জারি থাকবে নাকি বিকল্প ভাবনা চিন্তা করবে বাংলাদেশ , সেটাই এখন দেখার।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের