নিজস্ব প্রতিনিধি , ভোপাল - নিউ জিল্যান্ডের কাছে সিরিজ হারের পর এখন ভারতীয় শিবিরে বিতর্কের শেষ নেই। একেবারেই ছন্দহীন রোহিত শর্মা। এমনকি দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই নজরে পড়েছে জাদেজার পারফরম্যান্স। এবার সিরিজ হেরে নিজেদের ভুল স্বীকার করে সাফাই দিলেন ভারতীয় অধিনায়ক। জানিয়ে দিলেন , অনেক জায়গায় উন্নতি দরকার।
রবিবার খেলা শেষ হওয়ার পর ভারতীয় দলের অধিনায়ক বলেন , "প্রথম ম্যাচের পর আমরা ভাল খেলিনি। এখানে ১-১ অবস্থায় এসেছিলাম। এই পারফরম্যান্স সত্যিই হতাশাজনক। আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে। বিরাট ভাইয়ের ব্যাটিং আমাদের প্রাপ্তি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে। এই সিরিজ়েও দারুণ খেলল। কোহলি ভাই এ রকমই খেলে। চাইব আগামী দিনেও আমাদের জন্য এ ভাবেই খেলুক।হর্ষিত রানাও দুটো ম্যাচে দারুণ ব্যাট করল।"
ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, "বিশ্বকাপের কথা মাথায় রেখে বলতে পারি, আমাদের বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে। সব মিলিয়ে আমাদের পারফরম্যান্স ভাল হয়নি। নীতীশ কুমার রেড্ডি সুযোগ কাজে লাগানোয় আমি খুশি। রোহিত ভাই শুরুটা ভালই করছে। কিন্তু সেটা বড় ইনিংসে পরিণত করতে পারছে না। এরকম হতে থাকে। এটা নিয়ে আমরা ভাবছি না।"
মিডল অর্ডারে আইয়ার, রাহুল , জাদেজার মাদ মত দক্ষ খেলোয়াড় থাকতেও হারতে হল। অন্যতম বড় বিষয় রাহুল ছন্দে থাকলেও সিরিজ নির্ণায়ক ম্যাচে তার ব্যর্থতা। এছাড়া ওপেনিং ব্যর্থতা তো রয়েছেই। বিরাট গত দুটো সিরিজেই নিজের অবস্থান বজায় রেখেছে। এমনকি অনেক বেশি পরিপূর্ণ মনে হচ্ছে তাকে। গলদের জায়গাগুলি পূরণ করেছেন তিনি।
এরপর মুশকিল রোহিত , জাদেজাকে নিয়ে। ওজন কমিয়েও ব্যাটে রান আসছেনা। ২০২৩ বিশ্বকাপের ভঙ্গিতে শুরু করেও আরও তাড়াতাড়ি থেমে যেতে হচ্ছে। এই মুহূর্তে রান না পেলে নিঃসন্দেহে সমস্যায় থাকবেন রোহিত। শুধু তাই নয় , জাদেজাও একেবারেই বেমানান। বোলিংয়ে উইকেট নেই। ব্যাটিংয়ে রান নেই। টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন। এবার কি এক দিনের ক্রিকেটেও তাঁর বিদায় আসন্ন? রবিবারের ম্যাচের পর তাঁর ৫০ ওভারের কেরিয়ার নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। এছাড়া স্পিনারদেরও দক্ষতা নিয়ে প্রশ্ন থাকছে। টেস্টে নিজেদের জালে ফেঁসে যাওয়ার পর ওয়ান ডে সিরিজেও ছাপ ফেলতে পারেনি কুলদীপ , জাদেজার ঘূর্ণি। সবমিলিয়ে ভারতীয় শিবিরে এখন বিতর্ক তুঙ্গে।
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলের নজরই বিশ্বকাপের শুরুটা জয়ে করার দিকে
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...