নিজস্ব প্রতিনিধি , রায়পুর - অধিনায়ক সূর্য কুমার যাদব ও বাঁহাতি ইশান কিষাণের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে অসামান্য জয় পেয়েছে ভারত। ১৫.২ ওভারেই জয় নিশ্চিত করেছে গৌতম গম্ভীরের ছেলেরা। এই ম্যাচে জিতে একগুচ্ছ মজির গড়েছে ভারত। যার মধ্যে রয়েছে একটি লজ্জার রেকর্ডও।
সূত্রের খবর , এই নিয়ে ষষ্ঠবার টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০-র বেশি রান তাড়া করে জিতল ভারত। অস্ট্রেলিয়ার ৭ বারের পর যে কোনও দলের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ। দ্বিতীয়ত , ২৮ বল বাকি থাকতে শুক্রবার জিতেছে ভারত। আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি বল বাকি থাকতে ২০০-র বেশি রানের লক্ষ্য তাড়া করে জেতায় এটি সেরা নজির।
আবার , ইশান কিষাণের ব্যক্তিগত একটি রেকর্ড হয়েছে।২১ বলে অর্ধশতরান করেন। টি-টোয়েন্টি ক্রিকেটে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে কোনও ভারতীয় ব্যাটারের এটিই দ্রুততম অর্ধশতরান। অন্যদিকে আবার আর্শদ্বীপ সিংয়ের একটি লজ্জার রেকর্ড তৈরি হয়েছে। ম্যাচের প্রথম ওভারেই তিনি ১৮ রান দেন। টি-টোয়েন্টিতে ভারতীয় বোলার হিসেবে ম্যাচের প্রথম ওভারে সবচেয়ে বেশি রান খরচ করার লজ্জার রেকর্ড গড়েছেন এই পেসার।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের