নিজস্ব প্রতিনিধি , গুজরাত - টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৭ রানে উড়িয়ে বিশ্বজয় করেছে ভারত। প্রথমবার তিনটি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে রেকর্ড গড়েছেন সূর্যকুমার যাদবরা। অপয়া আহমেদাবাদেই শাপমোচন হয়েছে ভারতের। এই ফাইনালেই হয়েছে একগুচ্ছ নজির। রেকর্ড গড়েছেন সঞ্জু স্যামসন ও ইশান কিশানও।
প্রথমবার কোনো দেশ হিসেবে তিনটি টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতেছে ভারত। ২০০৭, ২০২৪ সালের পর ২০২৬ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল তারা। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দু’বার করে এই ট্রফি জিতেছে।ভারতই প্রথম দল যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে দু’বার এই বিশ্বকাপ জিতল।কুড়ি-বিশের ক্রিকেটে এর আগে কোনও দল দেশের মাটিতে বিশ্বকাপ জিততে পারেনি। প্রথম দেশ হিসাবে ভারত সেই রেকর্ড গড়েছে।
টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বাধিক ২৫৫ রান করেছে ভারত। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কোনও দল ২০০ রান পার করতে পারেনি। ফাইনালে নিউ জিল্যান্ডকে ৯৬ রানে হারিয়েছে ভারত। এর আগে কখনও এত বড় ব্যবধানে জয় পায়নি ভারত। এই বিশ্বকাপে তিন বার ২৫০ রানের বেশি করেছে। এর আগে কোনো দল ওই কীর্তি গড়েনি।
এরপর আলোচনায় ব্যক্তিগত নজির -
বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর সঞ্জু স্যামসনের।নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৮৯ রান করেছেন সঞ্জু স্যামসন। বিশ্বকাপের ফাইনালে এটি কোনও ব্যাটারের করা সর্বোচ্চ রান। এছাড়া , এবারের বিশ্বকাপে ২৪টি ছক্কা মেরেছেন সঞ্জু। একটি বিশ্বকাপে এটি রেকর্ড। ফিন অ্যালেনের ২০ ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
রবিবার মাত্র ১৮ বলে ৫০ করেছেন অভিষেক। বিশ্বকাপের ফাইনালে দ্রুততম অর্ধশতরান করেছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল হেনরিখ ক্লাসেনের দখলে। ২০২৪ সালের ফাইনালে ২৩ বলে ৫০ করেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন বুমরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটি দ্বিতীয় সেরা বোলিং। ২০১২ সালের ফাইনালে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস ১২ রানে ৪ উইকেট নিয়েছিলেন। সেটিই রেকর্ড।
রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের টপ অর্ডারের তিন ব্যাটারই অর্ধশতরান করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বার কোনও দলের প্রথম তিন ব্যাটার অর্ধশতরানের নজির গড়েছেন।
ফাইনালে অভিষেক ও সঞ্জুর মধ্যে ৯৮ রানের জুটি হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটি সর্বোচ্চ ওপেনিং জুটি। ২০০৯ সালে পাকিস্তানের কামরান আকমল ও শাহজ়াইব হাসান ওপেনিং জুটিতে ৪৮ রান করেছিলেন। সেটিই ছিল এত দিন সর্বোচ্চ ওপেনিং জুটি।
ফাইনাল তো অবশ্যই তবে বিশ্বকাপের পাওয়ার প্লে-তে সর্বাধিক রান করেছে ভারত। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৬ ওভারে ৯২ রান করেছে তারা। ২০২৪ সালে আফগানিস্তানের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ৯২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ়ও। কিন্তু তাদের ১ উইকেট পড়েছিল। ভারত বিনা উইকেটে এই কীর্তি গড়েছে।
রবিবার প্রথম উইকেটে সঞ্জু ও ঈশানের মধ্যে ১০৫ রানের জুটি হয়েছে, যা বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ। অভিষেক বিশ্বের প্রথম ব্যাটার যিনি টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে চারবার অর্ধ শতরান করেছেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের