নিজস্ব প্রতিনিধি , আহমেদাবাদ - কোটিপতি লিগের মেগা ফাইনালের মঞ্চে এবার দেখা যেতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তাকে। আগামী মে মাসের শেষ সপ্তাহে মোদির শহরে বসতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বৈঠক। এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য বিশ্বের সমস্ত পূর্ণ সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিকেও সরকারিভাবে আমন্ত্রণ জানিয়েছে BCCI। রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মাঝে এই আসরে শেষ পর্যন্ত পাক প্রতিনিধি উপস্থিত হন কি না, তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে গত এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নির্ধারিত বৈঠকটি স্থগিত হয়ে গিয়েছিল। সেই বকেয়া মেগা বৈঠকটিই এবার মে মাসের শেষ সপ্তাহে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক একই সময়ে অর্থাৎ ৩০ বা ৩১ মে আয়োজিত হবে IPL-এর ফাইনাল ম্যাচ। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, নকভিকে ফাইনাল দেখার আনুষ্ঠানিক চিঠি পাঠানো হলেও দুই দেশের বর্তমান শীতল সম্পর্কের কারণে তার আসা নিয়ে তীব্র ধোঁয়াশা রয়েছে।
নকভি কেবল ক্রিকেট বোর্ডের প্রধান নন, একই সঙ্গে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়কমন্ত্রীও বটে। পহেলগাঁওয়ের সাম্প্রতিক জঙ্গি হামলা, অপারেশন সিঁদুরের পর দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক পারদ নতুন করে চড়েছে। এর আগে গত এশিয়া কাপের পরেই ICC-র মধ্যস্থতায় সিদ্ধান্ত হয়েছিল যে, ২০৩০ সাল পর্যন্ত কোনো দলই একে অপরের দেশে খেলতে যাবে না। সেই চুক্তি মেনেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সালমান আঘার দল ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলেনি, যা ক্রীড়া সম্পর্ককে আরও দূরে ঠেলে দিয়েছে।
উল্লেখ্য, দুই দেশের ক্রিকেটীয় দূরত্বের তিক্ততা আরও বাড়িয়েছিল বিগত এশিয়া কাপের একটি ঐতিহাসিক ঘটনা। সেবার টুর্নামেন্ট জেতার পর পুরস্কার বিতরণী মঞ্চে মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে সরাসরি অস্বীকার করেছিলেন সূর্যকুমার যাদবরা। যা দুই বোর্ডের ইগো লড়াইকে খবরের শিরোনামে এনেছিল। বর্তমানে এমন কোনো ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়নি যাতে এই বরফ গলতে পারে। ক্রিকেটকে কেন্দ্র করে BCCI সমস্ত দেশের কর্তাদের এক ছাদের তলায় আনার চেষ্টা করছে। তবে বর্তমানে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের জটিল সমীকরণকে এড়ানো কার্যত অসম্ভব।
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলের নজরই বিশ্বকাপের শুরুটা জয়ে করার দিকে
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...