নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ২৬ এর নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে বঙ্কিম বনাম রবীন্দ্রনাথকে ঘিরে। শুক্রবার রাজধানীতে মহা সমারোহের সঙ্গে পালিত হয় 'বন্দে মাতরমের' ১৫০ তম বর্ষ। দেশের পাশপাশি জেলাতেও একই উৎসাহের সঙ্গে এই অনুষ্ঠান কর্মসূচি পালিত হতে দেখা যায়। বঙ্কিমচন্দ্রের জন্মভূমি নৈহাটি বঙ্কিম ভবনে শুক্রবার বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। দেশপ্রেম, সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধনে মুখর হয়ে উঠে গোটা নৈহাটি শহর।
সূত্রের খবর, শুক্রবার বঙ্কিম ভবনে শুরু হয় বন্দে মাতরমের ১৫০ তম বর্ষ উদযাপন। বঙ্কিম জন্ম উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সকাল থেকেই হাজির হন স্থানীয় বাসিন্দা, গবেষক ও রাজনৈতিক নেতারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র প্রমুখ।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান ও বন্দে মাতরম্ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। পরে বঙ্কিম গবেষণা কেন্দ্র ও ঐতিহাসিক বঙ্কিম ভবন পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য রাজনীতিতে সৃষ্টি হওয়া নয়া বিতর্ক জাতীয় সঙ্গীত ইস্যুতেও মন্তব্য করেন। তিনি বলেন, 'জাতীয় সঙ্গীত ও রাষ্ট্রীয় সঙ্গীত দুটোর মধ্যে কোন পার্থক্য নেই। দুটোই সমান সম্মানীয়। আর এটা আমরা বলছি না কোর্ট বলছে।'
রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন, ' জাতীয় সঙ্গীত ও রাষ্ট্রীয় সঙ্গীত দুটোই বাংলার অবদান। বাঙালির অবদান এখানে একটাকে ছোট করা আর একটাকে বড় করা সম্ভব নয়। ব্রাত্য বসু বাঙালির অবদানকে ছোটো করার চেষ্টা করছে। আগামী বছর বাংলার মানুষ এই বাঙালিদের অপমান ও বঙ্কিমচন্দ্রকে অপমান করা সরকারকে উৎখাত করবে।'
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের