নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ - IPL-এর মহারণ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। একদিকে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের স্বপ্নে বিভোর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে ঘরের মাঠে আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মরিয়া গুজরাট টাইটান্স। বিরাট কোহলিকে ঘিরে আবেগের ঢেউ থাকলেও, ক্রিকেট মহলের নজর আজ মূলত আটকে রয়েছে দুই অধিনায়কের দ্বৈরথে। শুভমন গিল না রজত পাতিদার- কার নেতৃত্বে শেষ হাসি ফুটবে, সেটাই এখন কোটি সমর্থকের সবচেয়ে বড় প্রশ্ন।
রবিবার সন্ধ্যায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল। গুজরাট টাইটান্স দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ার জিতেই ফাইনালে পৌঁছে বাড়তি বিশ্রাম পেয়েছে আরসিবি। গুজরাটের অধিনায়ক শুভমন গিল ইতিমধ্যেই এই মরসুমে ৭০০-রও বেশি রান করে দুরন্ত ছন্দে রয়েছেন। অন্যদিকে রজত পাতিদারও নেতৃত্ব ও ব্যাট হাতে সমানভাবে প্রভাব ফেলেছেন। বিশেষ করে প্রথম কোয়ালিফায়ারে তাঁর বিস্ফোরক ইনিংস আরসিবিকে একতরফা জয় এনে দিয়েছিল। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ফাইনালের ভাগ্য অনেকটাই নির্ভর করবে এই দুই নেতার সিদ্ধান্ত, স্নায়ুর চাপ সামলানোর ক্ষমতা ও বড় মঞ্চে পারফরম্যান্সের উপর।
ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভমন গিল বলেন, 'ফাইনালে বাড়তি চাপ নিয়ে নামতে চাই না। আমাদের মাঠ সম্পর্কে ভালো ধারণা রয়েছে, সেটা অবশ্যই সুবিধা দেবে। তবে শেষ পর্যন্ত বড় ম্যাচে মানসিক দৃঢ়তাই আসল বিষয়। যে দল চাপটা ভালোভাবে সামলাতে পারবে, তারাই ট্রফি জিতবে'। একইসঙ্গে ভারতীয় টি-টোয়েন্টি দলে ফেরার সম্ভাবনা নিয়েও আশাবাদী গুজরাট অধিনায়ক।
অন্যদিকে রজত পাতিদার জানিয়েছেন, 'আমি কখনও অন্য কোনও অধিনায়কের রেকর্ড নিয়ে ভাবি না। নিজের কাজটা সঠিকভাবে করাই আমার লক্ষ্য। আমাদের বোলিং ইউনিট অসাধারণ ক্রিকেট খেলছে। সেই শক্তিকেই আমরা ফাইনালে কাজে লাগাতে চাই'। এখন দেখার, কোটি টাকার লীগের সবচেয়ে বড় মঞ্চে শেষ পর্যন্ত কার কৌশল সফল হয় ও কার হাতে ওঠে মরসুমের ট্রফি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের