নিজস্ব প্রতিনিধি , মিলান - ফুটবল বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার লুকা মদ্রিচ। তার নাম জানেন না এমন ফুটবলপ্রেমী নেই বললেই চলে। টটেনহাম হটস্পার থেকে উঠে এসে এক দশক ধরে যেভাবে রিয়ালে রাজত্ব করেছিলেন তা সত্যিই প্রশংসনীয়। এমনকি ক্রোয়েশিয়ার হয়েও বহু ম্যাচে দলকে একাই সামলেছেন। ২০১৮ সালে ব্যালন ডি অর উপহার পেয়েছিলেন লুকা মদ্রিচ। কষ্ট করে পাওয়া সেই উপহার এবার নতুন ক্লাবে দিয়ে দিচ্ছেন ক্রোয়েশিয়ান ফুটবলার।
সূত্রের খবর , নতুন ক্লাব এসি মিলানকে এই পুরস্কার উপহার হিসেবে দিলেন মদ্রিচ। ২০২৫ সালেই মাদ্রিদ অধ্যায় শেষ করে ৭ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল এসি মিলানে যান ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। সেই ক্লাবের সমর্থকদের থেকেই অগাধ ভালবাসা পেয়েছেন। আর এই ভালবাসা অর্জন করেছেন নিজের পায়ের জাদুতে। তাই কিছু ফিরিয়ে দিতে এই সিদ্ধান্ত নিলেন মদ্রিচ। আপাতত মিলানের ক্লাবের মিউজিয়াম কাসা মিলানে এই ব্যালন ডি’অর রাখা থাকবে। দর্শকরা সেখানে গেলেই তা দেখতে পাবেন। তবে সারাজীবনের জন্য নয় অল্প কয়েকদিনের জন্য এই সুযোগ পাবেন মিলান ভক্তরা।
মদ্রিচ বলেছেন , "প্রথম যেদিন এসি মিলানের জার্সি গায়ে চাপাই, সেদিন থেকে একটা আলাদা অনুভূতি কাজ করছিল। এই ক্লাবে খেলতে চেয়েছিলাম। তাই এখানে খেলতে পারাটা আমার কাছে একটা স্বপ্নপূরণের মত। যথেষ্ট ঐতিহ্যবাহী একটা ক্লাব। গত কয়েক মাসে দর্শকরা আমায় যেভাবে সমর্থন জুগিয়েছেন সেটা সত্যিই অভাবনীয়। তাই ওদেরও কিছু প্রাপ্য। এটা ওদের জন্য।"
উল্লেখ্য , রিয়াল মাদ্রিদের হয়ে ৫৯৭ টি ম্যাচে ৪৩ টি গোল রয়েছে তারকা মিডফিল্ডারের। মোট ১৩ টি সিজনে ৯৫ অ্যাসিস্ট করেছেন। জিতেছেন ২৮ টি ট্রফি। দেশের হয়ে ১৯৭ টি ম্যাচে করেছেন ২৯ টি গোল। টটেনহাম হটস্পারের হয়ে এসেছে ১৭ টি গোল। এসি মিলানের হয়ে এখনও অবধি ২ বার বিপক্ষের জালে বল জড়িয়েছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। এছাড়া তার ঝুলিতে রয়েছে মোট ২৯ টি ট্রফি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের