নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য পুলিশের শীর্ষ পদ নিয়ে জটিলতা ক্রমেই ঘনীভূত হচ্ছে। আগামী রাজ্য পুলিশের পরবর্তী ডিরেক্টর জেনারেল কে হবেন তা নির্ধারণে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। শুক্রবারের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কাছে পাঠাতে হবে রাজ্য সরকারকে।
CAT-এর নির্দেশ অনুযায়ী, ২৮ জানুয়ারি রাজ্য সরকারের পাঠানো নামের তালিকা নিয়ে বৈঠকে বসবে UPSC। সেই তালিকা খতিয়ে দেখে ২৯ জানুয়ারি একটি সম্ভাব্য নামের প্যানেল নবান্নে পাঠাবে কমিশন। এরপরই রাজ্য পুলিশের পরবর্তী স্থায়ী DGP নিয়োগের প্রক্রিয়া এগোনোর কথা। প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ ডিসেম্বর রাজ্য পুলিশের DGP পদ থেকে অবসর নেন মনোজ মালব্য। তার জায়গায় ভারপ্রাপ্ত DGP হিসেবে দায়িত্ব নেন রাজীব কুমার। কিন্তু তারও ৩১ জানুয়ারি অবসর নেওয়ার কথা।
ফলে নির্ধারিত সময়ের মধ্যে নতুন DGP নিয়োগ না হলে প্রশাসনিক শীর্ষস্তরে বড় শূন্যতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই নিয়োগ ঘিরে ইতিমধ্যেই নজিরবিহীন জটিলতা দেখা দিয়েছে। রাজ্য সরকারের পাঠানো প্রার্থীদের নামের তালিকা আগেই ফেরত পাঠিয়েছিল UPSC। এমনকি বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শও দেয় কমিশন। সেই আবহেই CAT-এর কড়া নির্দেশে নতুন করে তৎপর হয়েছে নবান্ন।
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের