নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আইসিসিকে দ্বিতীয় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের ম্যাচ ভারতের মাটিতে খেলতে নারাজ তারা। মুস্তাফিজুর রহমানকে সরানোয় এই দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তার অভাবে ভুগছে তারা। এমতাবস্থায় ফের মুস্তাফিজুরদের তোপ দাগলেন এক আইসিসি কর্তা।
এক আইসিসি কর্তার মতে নিরাপত্তার অভাব দেখানোটা শুধুই অজুহাত। এছাড়া কোনো যুক্তিযুক্ত কারণ নেই। তিনি বলেন , "ম্যাচ সরাতে গেলে আপনাকে তো বৈধ কারণ দেখাতেই হবে। এর জন্য যেখানে ম্যাচ রয়েছে, সেখানে সিকিউরিটি টিম পাঠাতে হত। তারপর রিপোর্টের ভিত্তিতে আবেদন করাটাই নিয়ম।"
আইসিসি কর্তা জানিয়েছেন , "ভারতে বিশেষ দল পাঠিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার ব্যাপারে কোনও রকম উচ্চবাচ্যই করছে না বাংলাদেশ। তাই কীভাবে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে পারে কেউ? মনে রাখতে হবে, নিরাপত্তার দিক থেকে বহুজাতিক প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে অনবদ্য রেকর্ড রয়েছে ভারতের।"
উল্লেখ্য , আইসিসি’কে দেওয়া চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লিখেছিল, "ভারতে বাংলাদেশের খেলাগুলো নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে সংশয় আছে। নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে ও বাংলাদেশ সরকারের পরামর্শ মেনে নিয়ে বিসিবি এই সিদ্ধান্তে পৌঁছেছে। এই পরিস্থিতিতে জাতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে পাঠানো হবে না।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের