নিজস্ব প্রতিনিধি , কেপ টাউন - দুই বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। সেই সিদ্ধান্ত বদলে ফের বাইশ গজের যুদ্ধে ফিরলেন। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ফিরতে চলেছেন তিনি। অবসর ভেঙে ফিরে আসার ঘটনা নতুন নয়। তার এক নিদর্শন হয়ে থাকলেন ডি কক।
শেষ বার দেশের জার্সিতে সাদা বলে খেলেছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। শুধু তাই নয় ২০২৩ বিশ্বকাপের পর ওয়ান ডে ক্রিকেট থেকে সরে দাঁড়ান। বিশ্বের বিভিন্ন টি টোয়েন্টি লিগে খেললেও এরপর দেশের জার্সিতে দেখা যায়নি। তাঁকে দলে দেখাই যেত না। দলে ফিরলেও ২০২৭ বিশ্বকাপে খেলবেন কিনা সেই নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। অনেকেই যদিও ভাবছেন ২০২৭ বিশ্বকাপে খেলতে চলেছেন প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটার। ডি ককের দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। টানা খেলার সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে তার দলে যোগ দেওয়া অবশ্যই সবুজ সংকেত।
দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড বলেছেন, "সাদা বলের ক্রিকেটে ডি’ককের প্রত্যাবর্তনে দল আবার অনেক শক্তিশালী হল। গত মাসে ওর ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময়েই বুঝেছিলাম দেশের হয়ে খেলার জন্য ও এখনও মরিয়া। সকলেই জানে ডি’কক থাকলে দল কতটা শক্তিশালী হয়। তাই ওর দলে ফেরা অনেকটাই সুবিধেজনক।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের