নিজস্ব প্রতিনিধি , রায়পুর - IPL-এর মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে বড়সড় দুশ্চিন্তার মেঘ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হওয়ার ঠিক আগে দলের সঙ্গে রায়পুরে দেখা গেল না অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে। লখনউয়ের বিপক্ষে গত ম্যাচে তিনি না থাকায় এমনিতেই জল্পনা তৈরি হয়েছিল, এবার বিমান বন্দরে তাকে অনুপস্থিত দেখে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে। টুর্নামেন্টের এই পর্যায়ে দাঁড়িয়ে অধিনায়কের চোট বা শারীরিক অবস্থা নিয়ে মুম্বই সমর্থকদের মধ্যে উদ্বেগ এখন তুঙ্গে।
বুধবার ছত্তিশগড়ের উদ্দেশ্যে রওনা দেয় নীল-জার্সিধারীরা। সেখানে দলের বাকি ক্রিকেটারদের দেখা গেলেও হার্দিকের সেখানে না থাকাটা সবাইকে অবাক করেছে। টিম ম্যানেজমেন্ট সূত্রে পরে জানানো হয়েছে যে, মূলত পিঠের যন্ত্রণার কারণে এই অলরাউন্ডার মাঠে নামতে পারছেন না। লখনউয়ের বিরুদ্ধে টস করতে আসা সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, অসুস্থতার কারণে হার্দিককে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে শুধু হার্দিক নন, পারিবারিক কারণে দলের সঙ্গে যাননি সূর্যও। ফলে বেঙ্গালুরুর বিরুদ্ধে ডু-অর-ডাই ম্যাচে দুই অভিজ্ঞ তারকার সার্ভিস পাওয়া যাবে কি না, তা নিয়ে কোনো স্পষ্ট তথ্য মেলেনি।
হার্দিক অতীতেও দীর্ঘ সময় চোটের জন্য মাঠের বাইরে ছিলেন, তাই ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এবার বাড়তি সতর্ক। এই সংকটে প্রশ্ন উঠছে, পরিস্থিতি বেগতিক দেখলে কি ফের রোহিত শর্মাকে নেতৃত্বের ব্যাটন সামলাতে দেখা যাবে? সব মিলিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য সমীকরণটা এখন বেশ কঠিন। হাতে থাকা বাকি ম্যাচগুলো জিতলে তারা সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছাতে পারবে, তবে প্লে-অফের টিকিট পেতে অন্য দলের হার-জিতের ওপর চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে।
হার্দিকের মতো একজন অভিজ্ঞ ফিনিশার ও বোলার না থাকলে দলের ভারসাম্য যে নষ্ট হবে-সবই বুঝতে পারছে টিম ম্যানেজমেন্ট। দলের এক কর্তা জানান, 'আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অধিনায়কের জন্য অপেক্ষা করব, তবে ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে না'। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত হার্দিক রায়পুরে গিয়ে স্কোয়াডে যোগ দেন নাকি মুম্বইকে নতুন কোনো অধিনায়ক নিয়ে মাঠে নামতে হয়। তবে হার্দিকের অনুপস্থিতি যে দলের আত্মবিশ্বাসে বড় ধাক্কা, তা বলাই বাহুল্য।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের